ঢাকা ৩ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৮ জুলাই ২০২৬
ঢাকা ৩ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ
লিভারপুল ছেড়ে বেসিকতাসে যোগ দিচ্ছেন সালাহ, বছরে আয় ১২ মিলিয়ন ইউরো! লন্ডনের মেয়র সাদিক খান পাচ্ছেন হাউস অব লর্ডসের সদস্যপদ, স্টারমারের শেষ সময়ের সিদ্ধান্তে প্রবাসীদের স্বার্থ রক্ষায় রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ অবৈধ প্রবাসীদের জন্য ইতালির সুখবর: আদালতের রায়ে খুলছে বৈধতার নতুন সুযোগ ডোভার সীমান্তে ইইউ-র নতুন নিয়মে দীর্ঘ যানজটের আশঙ্কা, রেকর্ড সংখ্যক ব্রিটিশ পর্যটকের যাত্রা পানি-সংক্রান্ত সমস্যায় বন্ধ ইয়র্ক হল লেজার সেন্টার ও বি ওয়েল দ্য স্পা স্পেন নিয়ে মেসির বার্তা, ‘ওদের আমার চেনা আছে’ ভাঙ্গা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা ১৯ বছর আগে কোলে নেওয়া সেই শিশু এবার ফাইনালে মেসির মুখোমুখি প্রবাসী বাংলাদেশিরা হজে যেতে যেভাবে নিবন্ধন করবেন মেসির কড়া জবাব : ‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’ যুক্তরাজ্যে এক বছরে প্রায় ২ হাজার স্পন্সরশিপ লাইসেন্স বাতিল, সবচেয়ে বেশি ঝুঁকিতে কেয়ার সেক্টর যুক্তরাজ্যে হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা সংকট আরও ঘনীভূত, ILR সংস্কার নিয়ে সরকারের অভ্যন্তরেই টানাপোড়েন ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ ইয়ামাল ৬-০ এমবাপে ট্রাম্পের হুমকি : ইরান আলোচনায় না ফিরলে সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেব যুক্তরাজ্যে চরম পানিসংকট ও বন্যাঝুঁকি: ‘হতে পারে ব্যাপক প্রাণহানি’ রাতে সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ ঘোষণা ইউকে’র যুক্তরাষ্ট্রে ‘মুসলিম’ পরিচয়ের কারণে হামলা, যুবকের অবস্থা সংকটাপন্ন ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে পর্তুগালে নিখোঁজ বাংলাদেশি কিশোরী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি এবার বিশ্বকাপে সফল ৪ পরাশক্তির ৪ মহাতারকা গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটি নির্বাচিত

ভাঙ্গা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

ভাঙ্গা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য

ঝিনাইদহ জেলা শহরের প্রবেশমুখে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যটি গত কয়েক দিন ধরে ভাঙার কাজ চলছে। তবে কারা বা কোন কর্তৃপক্ষ এটি ভাঙছে—সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারছেন না সংশ্লিষ্ট প্রশাসনের কেউ। এতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও কৌতূহল।

সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা চত্বরটি ভেঙে ফেলছেন। এ বিষয়ে জানতে চাইলে তারা সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

ভাস্কর্য ভাঙার কারণ জানতে চাইলে ঝিনাইদহ পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ আলী খান বলেন, ‘কেন ভাঙা হচ্ছে তা জানি না। এ বিষয়ে জেলা প্রশাসক বলতে পারবেন।’

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, ‘জেলা প্রশাসন এই স্থাপনা ভাঙার কাজ করছে না। আমি দায়িত্ব নেওয়ার আগে থেকেই ভাস্কর্যটি ওই জায়গা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। সড়ক বিভাগ ও পৌরসভা ওই সিদ্ধান্তই বাস্তবায়ন করছে সম্ভবত। তবে জেলা পুলিশ লাইনসের সামনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি প্রতিকৃতি করার পরিকল্পনা আছে জেলা প্রশাসনের।’

তিনি ভাস্কর্য ভাঙার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘কারা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভাস্কর্য ও চত্বরটি অপসারণ করছে, তা আমার জানা নেই।’

জেলা পরিষদের প্রশাসক এম মাজিদ বলেন, ‘সেখানে একটি ভাস্কর্য ছিল, কিন্তু সেটি আসলে কী বোঝাতে চেয়েছিল, তা নির্ধারণ করা কঠিন ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর শিক্ষার্থীরা দুই দফায় এটি ভাঙচুর করেছিল। এ ছাড়া এলাকাটিতে এটি দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়িয়েছিল। কয়েকটি সভায় এটি সরানোর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ভাঙার দায়িত্ব নিতে কেউ রাজি ছিল না। এখন কে এটি ভাঙার কাজ করছে, তা আমি জানি না।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ মাজিদ বলেন, ‘ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছের গোলচত্বরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পূর্ণাঙ্গ ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা রয়েছে।’

২০১৯ সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। প্রায় ৩০ ফুট উচ্চতা ও ১০ ফুট প্রস্থের এই স্থাপনাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে দীর্ঘদিনের অবহেলায় ভাস্কর্যটি নির্ধারিত রূপ পায়নি এবং একসময় চত্বরটি আগাছায় ঢেকে যায়।

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, ‘দেশের প্রতিটি জেলা শহরের প্রবেশমুখে কোনো না কোনো ভাস্কর্য বা স্মৃতিস্তম্ভ থাকে, যেখানে এলাকার ঐতিহ্য বা বিশিষ্ট ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরা হয়। এই চত্বরটি ছিল ঝিনাইদহের গর্ব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে। এখন এটি ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু কেন—তা আমরা জানি না।’

বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শুধু ঝিনাইদহ নয়, পুরো দেশের গর্ব। জীবন উৎসর্গ করে তিনি মুক্তিযুদ্ধে বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নামে একটি চত্বর থাকলে নতুন প্রজন্ম তার অবদান সম্পর্কে জানতে পারবে। এটি যদি জেলার প্রবেশমুখে থাকে, তাহলে আগত দর্শনার্থীরাও তার সম্পর্কে জানতে পারবেন।’

মুক্তিযুদ্ধের সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্তঘাঁটি দখলের লড়াইয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন।

১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুর রহমান। মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ লাভ করেন।