প্রতারণা মামলায় বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২০১) ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন।
গ্রেপ্তার যুক্তরাজ্যপ্রবাসী মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।
পুলিশ বলছে, মাকসুদা সিলেট কোতোয়ালি মডেল থানায় করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি। আদালতের নির্দেশ অনুযায়ী তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল।
উপ-কমিশনার মনজুরুল আলম বলেন, “তিনি বিমানে চড়ে বসেছিলেন। পরে তাকে নামিয়ে এনে গ্রেপ্তার করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা?
-
প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী
-
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ