ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১১:৩০ এএম

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ডের ইন্টারসেকশনে এই দুর্ঘটনা ঘটে।

২৭ বছর বয়সী ফাহিম প্রায় দেড় বছর আগে মা, বাবা ও ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাদের পারিবারিক বাসা ঢাকার জিগাতলা এলাকায়।

গত কোরবানির ঈদের সময় দেশে এসে বিয়ে করেছিলেন ফাহিম। লস এঞ্জেলেসে ফিরে স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য তিনি ইতোমধ্যে অভিবাসন দপ্তরে আবেদনও করেছিলেন। কিন্তু এর মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো এই তরুণকে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির সংঘর্ষে ফাহিমের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে একটি লাইট পোস্টে আঘাত করে। এতে গাড়ির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ভেতরে আটকে পড়া ফাহিমকে উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের যথেষ্ট বেগ পেতে হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত অপর দুটি গাড়ির চালকরাও আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাহিমের ছোট ভাই মির্জা তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ফাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে।

মির্জা তামিম বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে তারা ইতোমধ্যে আইনজীবী নিয়োগ করেছেন। একই সঙ্গে পুলিশও বিষয়টি তদন্ত করছে।