ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
ঢাকা ৪ চৈত্র ১৪৩২, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সর্বশেষ
ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি নির্বাচিত

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি নির্বাচিত
লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৫ জানুয়ারি রবিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে দুইটি প্যানেল থেকে ৩০ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। কেবল সহ-সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনে তারেক-আকরাম-শাহনাজ প্যানেল থেকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক, মিডিয়া এন্ড আইটি সম্পাদক, ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সম্পাদক এবং ২টি নির্বাহী সদস্যপদসহ ৮টি পদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। প্রতিদ্বন্দ্বী সাঈম- সালেহ-হান্নান অ্যালায়েন্স কোষাধ্যক্ষ, সহ-সাধারণ সম্পাদক, সহ কোষাধ্যক্ষ, ৩ টি নির্বাহী সদস্য পদসহ মোট ৬ জন জয়ী হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৩৫ জন। এর মধ্যে কাস্ট হয় ৩২৫টি ভোট। অনলাইনে ৩৪টি ভোট কাস্ট হলেও যাচাই-বাছাই শেষে ৩১টি ভোট গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। সভাপতি পদে তারেক চৌধুরী ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে তাইসির মাহমুদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুল কাইয়ুম, ভোট পেয়েছেন ১৫১। সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম মৃধা ৯৬ ভোট এবং মোঃ সালা উদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সালেহ আহমদ পেয়েছেন ১৫৮ ভোট। এ দুটো পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে  ভোট, আবদুল কাইয়ুম ১৫১ ভোট, রেজাউল করিম মৃধা ৯৬ ভোট এবং মো. সালাউদ্দিন শাহিন পেয়েছেন ৫১ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে জাকির হোসেন পেয়েছেন ১৩৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. আবুল হান্নান ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শাহনাজ সুলতানা পেয়েছেন ১৩৪ ভোট। যুগ্ম কোষাধ্যক্ষ পদে মো. এখলাছুর রহমান পাককু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট। সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট। মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. আব্দুস সাত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট। ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আনিসুর রহমান আনিস পেয়েছেন ১৩১ ভোট। ৫ টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— নির্বাহী সদস্যের পদে নির্বাচিত হয়েছেন মোঃ সরওয়ার হোসেন (২০১), সাহিদুর রহমান সোহেল (১৮৯), লোকমান হোসেন গাজী (১৮১), ফারজানা চৌধুরী (১৬১) ইনামুল হক চৌধুরী (১৬১)। সদস্য পদে প্রতিদ্বন্দ্বীরা ছিলেন হাসনাত চৌধুরী (১৪৮), মোহাম্মদ সাজু আহমেদ (১৩০), মোহাম্মদ আবু তালেব (১০৯), ফজলে রহমান পিনাক (৯৭), সাঈদ রহমান (৮৬)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসেন। অন‍্য দুইজন নির্বাচন কমিশনার ছিলেন শাহগীর বক্ত ফারুক ও সিরাজুল চৌধুরী বাছিত।