ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪, ০৫:৩৫ এএম

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত
ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত। শুক্রবার (২২ মার্চ) দেয়া এক ভিডিও বার্তায় কেট নিজেই এ তথ্য জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন ক্যানসার প্রাথমিক অবস্থায় রয়েছে এবং চিকিৎসাও শুরু হয়েছে। বৃটেনের স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্স। এর আগে, গত ফেব্রুয়ারি মাসে খবর এসেছিল, রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত। এবার তারই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল। এক ভিডিও বার্তায় ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন এ ঘটনাকে 'বিশাল ধাক্কা' হিসেবে বর্ণনা করেছেন। প্রায় দুই বছর ধরে অনেকটা জনসম্মুখে দেখা যেত না ক্যাথেরিনকে। এ নিয়ে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়, গত জানুয়ারিতে তার পেটের অস্ত্রোপচার হয়েছে। তবে শেষমেশ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানালেন ক্যাথেরিন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, গত কয়েক মাস আমার অনেক কঠিন সময় গেছে। তবে তিনি আরও বলেছেন, আমি ভালো আছি এবং প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে ফিরছি। তবে কী ধরনের ক্যান্সারে আক্রান্ত ক্যাথেরিন, এ নিয়ে তিনি কিছু জানাননি। এ ছাড়া কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাজবধূর আত্মবিশ্বাস তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন। তিনি আরও জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসার পর আপাতত তার কেমেথোরাপি চলছে। গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারির পর কিছু মেডিকেল টেস্ট করা হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা গেছে, তার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ২ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন কেট। ভিডিও বার্তায় ক্যাথেরিন বলেন, এখন আমাদের একান্ত কিছু সময় এবং গোপনীয়তা দরকার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাথেরিন এবং প্রিন্স উইলিয়াম রাজ পরিবারের সঙ্গে ইস্টার সানডেতে হাজির হবেন না বলে ধারণা করা হচ্ছে। গত বছর বড়দিনের পর থেকে জনসম্মুখে কোনো অনুষ্ঠানে হাজির হননি ক্যাথেরিন। এরপর গত জানুয়ারিতে অস্ত্রোপচারের পর তার স্বাস্থ্য নিয়ে অনেক জল্পনা শুরু হয়। এদিকে এই খবরের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এই বিবৃতির মাধ্যমে ক্যাথেরিন তার নজিরবিহীন সাহসিকতার পরিচয় প্রকাশ করেছেন।