ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্পেনে দূতাবাসের বিশেষ আয়োজন

প্রকাশিত: ২৬ জুন ২০২২, ০৫:৫৮ পিএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্পেনে দূতাবাসের বিশেষ আয়োজন
পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে স্পেনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ১১টায় দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ এ অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি এবং স্পেন প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে আরো বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন, বাঙালি জাতিকে দাবায়ে রাখতে পারবা না, ঠিক একইভাবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সাহসী পদক্ষেপ ও দৃঢ় নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আজ এক বিশাল মাইলফলক অর্জিত হয়েছে। ’ তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের রাজনৈতিক মর্যাদা, স্বনির্ভরতা, সাহস, সক্ষমতা ও আত্ম বিশ্বাসের প্রতীক। বিশ্বে আমাজনের পরে দ্বিতীয় ক্ষরস্রোতা পদ্মা নদীর উপরে সেতু নির্মাণ করে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ’ তিনি তাঁর বক্তব্যে পদ্মা সেতু নির্মানে প্রবাসীদের অবদানকেও শ্রদ্ধাভরে স্মরন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি এসআরআইএস রবিন, সাধারণ সম্পাদক রিজভী আলম, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কাটেন রাষ্ট্রদূত। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের রুহের মাগফিরাত, পদ্মা সেতুর স্থায়ীত্ব এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতকরা হয়। অনুষ্ঠানে পদ্মা সেতুর উপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।