ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পিএম

নাসার সাথে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটে যুক্ত হলো বাংলাদেশ

মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন চুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীতে ইনভেস্টমেন্ট সামিটে নাসা ও স্পারসোর চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা জোটের ৫৪তম সদস্য হলো বাংলাদেশ। এতে, গবেষণার তথ্য পাওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা পাবে বাংলাদেশ।

বাংলাদেশে মহাকাশ নিয়ে গবেষণা করতে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসো। যাত্রার ৪৫ বছর অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোনো সফলতা দেখাতে পারেনি স্পারসো। তবে, মহাকাশ গবেষণা কাজকে আরও ত্বরান্বিত করতে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান-নাসার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ চুক্তির আওতায় প্রযুক্তির বিনিময়, অর্থনৈতিক সহযোগিতাসহ বিজ্ঞানভিত্তিক সহায়তা পাবে বাংলাদেশের স্পারসো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা আজকে ৫৪তম দেশ হিসেবে জয়েন করলাম। ৫৩টা দেশ নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। এই অ্যাকর্ডটাতে যে আমরা সাইন করলাম বা সাইন করে জয়েন করলাম এতে আমাদের কি লাভ হলো এ প্রশ্ন যদি করেন, তাহলে এই লাভ দেখতে আমাদের ২০–২৫ বা ৩০ বছর সামনে যেতে হবে।’

আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মত দেশ এই আন্তর্জাতিক মহাকাশ জোটের সদস্য।