ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

নকল ভ্যাকসিন নিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্র: ইন্টারপোলের সতর্কতা

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পিএম

নকল ভ্যাকসিন নিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্র: ইন্টারপোলের সতর্কতা
বিশ্ববাজারে করোনার নকল ভ্যাকসিন বিক্রি করতে পারে সংঘবদ্ধ অপরাধী চক্র। এ জন্য বিশ্বের সব দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সাবধান থাকার পরামর্শ দিয়ে বৈশ্বিক সতর্কতা জারি করেছে ইন্টারপোল। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল তাদের ১৯৪টি সদস্য রাষ্ট্রকে সতর্ক করে দেয়া ওই বার্তায় বলেছে, সরাসরি বা অনলাইনে করোনা ভ্যাকসিন বিক্রির চেষ্টা করতে পারে অপরাধী চক্রগুলো। ফ্রান্সভিত্তিক পুলিশের বৈশ্বিক সংস্থাটি বুধবার জানিয়েছে, মহামারি করোনার মতো একটি সংকটকে অবলম্বন করে অপরাধীরা যাতে তৎপর হতে না পারে এ জন্য সংস্থার পক্ষ থেকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হলো। মহামারিতে ইতোমধ্যে ‘অভূতপূর্ব সুবিধাবাদী ও অপরাধমূলক আচরণ’ বেড়েছে জানিয়ে ‘ভ্যাকসিন মিথ্যাচার, চুরি ও অবৈধ বিজ্ঞাপনের’ মতো অপরাধমূলক ক্রিয়াকলাপের নতুন তরঙ্গ সম্পর্কে সতর্ক করেছে সংস্থাটি। ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন ও বিতরণ শিগগিরই শুরু হওয়ার বিষয়টি উল্লেখ করে সরবরাহ ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত এবং নকল ভ্যাকসিন বিক্রেতাদের অবৈধ ওয়েবসাইটগুলো শনাক্ত করার জন্য এসব দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানিয়েছে ইন্টারপোল। ইন্টারপোলের মহাপরিচালক জারগেন স্টোক বলেন, ‘বিশ্বজুড়ে সরকারগুলো গণহারে টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নিতে শুরু করায় অপরাধী চক্রগুলো ‘সরবরাহ ব্যবস্থায় অনুপ্রবেশ বা ব্যাহত করার পরিকল্পনা করছে এবং ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে নকল ভ্যাকসিন বিক্রির ব্যাপারে তৎপরতা শুরু করে দিয়েছে।’ মহামারি কোভিড-১৯ ভ্যাকসিনের সঙ্গে সংযুক্ত সব ধরনের অপরাধমূলক ক্রিয়াকলাপের ওপর আক্রমণ হতে পারে জানিয়ে এজন্য যতটা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি থাকা দরকার বলে জানান তিনি।