ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

জি বাংলার রিয়েলিটি শো ‘মীরাক্কেল’এ যাচ্ছেন সিলেটের রিমন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ১২:৫৩ এএম

জি বাংলার রিয়েলিটি শো ‘মীরাক্কেল’এ যাচ্ছেন সিলেটের রিমন
কলকাতার জি-বাংলা চ্যানেল এর জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ যাচ্ছেন সিলেটের ছেলে রিমন। ২০০৬ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ভারত, বাংলাদেশসহ সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে। গত ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে জি-বাংলা চ্যানেলের সবচেয়ে টিআরপি পাওয়া অনুষ্ঠান মীরাক্কেল (আক্কেল চ্যালেঞ্জার- ১০)। এর গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে অডিশন শেষে বিচারকদের রায়ে সিলেটের বিয়ানীবাজারের সন্তান কৌতুক অভিনেতা আবিদুল ইসলাম রিমনসহ বাংলাদেশের ১২জন প্রতিযোগী মীরাক্কেলস-১০ এ অংশগ্রহণের সুযোগ পায়। অবশেষে জনপ্রিয় সেই অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন সিলেটের সন্তান কমেডিয়ান আবিদুল ইসলাম রিমন। ‘মিরাক্কেল-১০’ এ যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট যোগে ভারতের কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন রিমন। স্ট্যান্ড-আপ কমেডিয়ান আবিদুল ইসলাম রিমনের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়ার নয়াগ্রাম । তিনি হাফিজ ফয়জুর রহমান ও হাজেরা বেগম দম্পতির পুত্র। তিন ভাইয়ের মধ্যে রিমন সবার ছোট। সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিভাগে গ্রেজ্যুয়েশন সম্পন্ন করেছেন রিমন। এর আগে সে ভারত সীমান্ত এলাকা নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করনে। দেশব্যাপী আবিদুল ইসলাম রিমন একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে পরিচিত। তবে তিনি শুধু বলতে পছন্দ করেন না, লিখেন রম্য। রিয়েলিটি শো মীরাক্কেল-১০ এ সুযোগ পাওয়া ১২ বাংলাদেশীদের মধ্যে একমাত্র সিলেটের রিমন চান আরও এগিয়ে যেতে। প্রিয়জন, সহপাঠীদের কাছে তার মনের সেই বাসনা একাধিকবার ব্যক্ত করেছেন তিনি। রিমনের সামনে সে সুযোগ নিয়ে এসেছে জি-বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স। এখন দেখার পালা অদম্য প্রাণশক্তি ও প্রতিভার অধিকারী রিমন কলকাতা কিভাবে মাতায়। তার সাফল্যের দিকে তাকিয়ে থাকবে পুরো সিলেটবাসী। উল্লেখ্য, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মীর আফসার আলী।