গোলাপগঞ্জে ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টায় তাকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বাদেপাশা ইউনিয়নের ফরমান আলীর ছেলে জামিল আহমদ উরফে মো. শামীম আহমদ।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আহমদ হোসেনের নেতৃত্বে উপজেলার কোনাগাও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামী।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
-
দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার
-
গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা
-
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে?
-
ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা
-
ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা