ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

একসেস ট্যু জাস্টিস নিশ্চিত করা আইনের শাসনের প্রধান স্তম্ভ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম

একসেস ট্যু জাস্টিস নিশ্চিত করা আইনের শাসনের প্রধান স্তম্ভ
ন্যায় বিচার পাওয়া (access to justice) আইনের শাসনের প্রধান স্তম্ভ। যে সমাজে আইনজীবীদের মান যত ভালো সে সমাজে আইনের শাসন ও বিচার প্রক্রিয়ার মানও তত ভালো। অসুস্থ হলে মানুষ অনন্যোপায় হয়ে চিকিৎসকের কাছে যায়, ঠিক তেমনি অবিচারের শিকার হয়ে কোন উপায় না পেয়ে অসহায় অবস্থায় মানুষ অধিকার পেতে বা সুবিচার নিশ্চিত করতে আইনজীবীদের শরণাপন্ন হয়। আইনজীবীরা তাদের সততা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে বা অধিকার ফিরে পেতে সহায়তা করেন। সাধারণ জনগণের বিচার ব্যবস্থায় সহজ প্রবেশ নিশ্চিত করতে না পারলে আইনের শাসন কেবল থিউরী বা কিতাবের মধ্যেই থাকবে। ১৯৬৬ সালে বৃটেনে প্র্যাকটিসরত কোন সলিসিটর দেখিনি। ভালো লাগছে এখন বৃটেনে শত শত আইনজীবী দক্ষতার সাথে মেইনস্ট্রীমে প্র্যাকটিস করছেন।
ব্যারিস্টার নাজির আহমদের সাথে আমার পরিচয় ও ঘনিষ্টতা দীর্ঘদিনের। মাল্টি টেলেন্টেড পারসোনালিটি ব্যারিস্টার নাজির আহমদ বৃটেনে বৃটিশ-বাংলাদেশীদের কাছে এক সুপরিচিত নাম, আইনের ক্ষেত্রে এক আস্থার জায়গা।  আমিও তার কাছ থেকে বিভিন্ন সময় আইনি বিষয়ে পরামর্শ নিয়ে থাকি। ব্যারিস্টার নাজির আহমদের সুদীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতালব্দ আইনি জ্ঞানের মাধ্যমে নতুন চ্যাম্বারে বৃহত্তর পরিসরে আরও ব্যাপকভাবে দক্ষতার সাথে আইনী সহায়তা দিয়ে যাবেন বলে আমার বিশ্বাস।
গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারী ২০২৪) লন্ডনে প্রতিথযশা আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের ল চ্যাম্বারের গ্র্যান্ড ওপেনিং-এ বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী উপরোক্ত কথাগুলো বলেন। উল্লেখ্য আড়াই দশক থেকে আইনী সেবা দিয়ে আসা বৃটেনের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব ও আইনজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের ল ফার্ম লিংকন্স চ্যাম্বারস সলিসিটরস নতুন ঠিকানায় বৃহত্তর পরিসরে নবযাত্রা শুরু করেছে। শুক্রবার জু’মার পর থেকে রাত ১১টা পর্যন্ত শতাধিক আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী/পেশার প্রায় তিন শতাধিক আমন্ত্রিত অতিথিদের পদচারণায় চ্যাম্বারটি ছিল মুখরিত। ব্যারিস্টার নাজির আহমদ ও তাঁর সদ‍্য ব্যারিস্টারী পাশ করা মেয়ে ব্যারিস্টার ফারহানা আহমদ অতিথিদেরকে স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন। অতিথিদেরকে বিভিন্ন মিষ্টান্ন, কোমল পানীয় এবং বিভিন্ন ঐতিহ্যবাহী এশিয়ান খাবারের মাধ‍্যমে আপ‍্যায়িত করা হয়। অতিথিরা মিষ্টি, কেক ও ফুল দিয়ে ব্যারিস্টার নাজির আহমদকে অভিনন্দন জানান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী, চ্যানেল এস-এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, বৃটিশ ট্রাইব‍্যুনাল ও কোর্ট অব প্রটেকশনের জজ নজরুল খসরু, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিলের (জিএসসি) সেন্ট্রাল চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান প্রমুখ। গ্র্যান্ড ওপেনিং-এর পূর্বে ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে ও আইনজীবী আমিন চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন বৃটেনের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ ও ইউরোপের বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মস্কের প্রধান খতিব এবং মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শাঈখ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, ট্রাইব‍্যুনাল ও কোর্ট অব প্রটেকশনের জজ নজরুল খসরু, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু জেপি, সোসাইটি অব বৃটিশ বাংলাদেশী সলিসিটরস (এসবিবিএস)-এর ফাউন্ডার প্রেসিডেন্ট সলিসিটর সহুল আহমদ, বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগীর বখত ফারুক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারী সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক ও লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, তাজ সলিসিটরস-এর কর্ণধার ব্যারিস্টার তাজ শাহ, কমিউনিটি নেতা মীর্জা আসহাব বেগ, এমকিউ হাসান সলিসিটরস-এর প্রিন্সিপাল ব্যারিস্টার এমকিউ হাসান, বাংলাদেশের সাবেক জজ ব্যারিস্টার মুজিবুর রহমান, চার্টার্ড একাউনটেন্ট এম এ মুহিত, আইনজীবী ও মিডিয়া ব্যক্তিত্ব নাশিত রহমান প্রমুখ। বক্তারা ব্যারিস্টার নাজির আহমদের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি বহুমূখী প্রতিভার অধিকারী। সমাজ ও কমিউনিটির সবক্ষেত্রে তাঁর বিচরণ। প্রচন্ড ব্যক্তিত্বশালী ও অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী ব্যারিস্টার নাজির আহমদকে বৃটেনের বাঙ্গালী কমিউনিটি এক আস্থা ও বিবেকের জায়গা মনে করেন। মিডিয়ায় তাঁর লেখা ও কথা এবং জনগণকে আইনী সেবা দেয়ার ধরণ এক কথায় অনন্য। বক্তারা ব্যারিস্টার নাজির আহমদ ও তাঁর চ্যাম্বারের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়া দুপুর থেকে রাত ১১ টা পর্যন্ত বিভিন্ন সময় যারা ভিজিট করেছেন ও অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন, মুসলিম কাউন্সিল অব বৃটেনের (এমসিবি) সাবেক সেক্রেটারী জেনারেল ড. এম এ বারী এমবিই, এসবিবিএস-এর প্রেসিডেন্ট সলিসিটর ফরিদা হাকিম, চ্যানেল এস-এর হেড অব নিউজ সাংবাদিক কামাল মেহেদী, ব্যারিস্টার সৈয়দ আফজাল জামি, এসবিবিএস-এর সেক্রেটারী জেনারেল সলিসিটর মেহেদি হাসান, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার মুহাম্মদ আবুল কালাম চৌধুরী, টিভি ওয়ান-এর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন কয়েছ, সাংবাদিক ফয়ছল মাহমুদ, ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন, ব্যারিস্টার জিন্নাত আলী, সলিসিটর জহির আহমদ, চ্যানেল এস-এর সিনিয়র প্রডিউসার আহাদ আহমদ, ব্যারিস্টার নুরুল গাফফার, বাংলা ভিশনের ইউকে ব্যুরো ইনচার্জ সাংবাদিক এম এ হান্নান, মানবজমিনের ইউকে প্রতিনিধি খালেদ মাসুদ রনি, এসবিবিএস-এর সাবেক প্রেসিডেন্ট সলিসিটর দেওয়ান মেহেদী, একাউন্টেন্ট নুরুজ্জামান, ব্যারিস্টার এম এ মুহিত খান, ব্যারিস্টার তারেক চৌধুরী, ব্যারিস্টার শহীদুল ইসলাম মামুন, ব্যারিস্টার সাইফুউদ্দিন খালেদ, চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মৃধা, সলিসিটর হিফজুর রহমান, ব্যারিস্টার খালেদ নূর, সলিসিটর মুহাম্মদ সেলিম, সাংবাদিক এমএ কাইয়ুম, ব্যারিস্টার সাইয়্যিদ বাকী, সলিসিটর ইমরুল হোসাইন শেখ, বিবিসিসিআই-এর ডাইরেক্টর আবুল কালাম আজাদ, সাংবাদিক জুবায়ের আহমদ, একাউন্টেন্ট রাব্বীর হাসাইন, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, ব্যারিস্টার এনামুল হক, সাংবাদিক হাসনাত চৌধুরী, ট্রেভেল লিংকের কর্নধার সামি আব্দুল্লাহ, সাংবাদিক আমিনুর চৌধুরী, মানবাধিকার কর্মী মিসবাহ উদ্দিন, সাবেক কাউন্সিলর ও ঔপন্যাসিক শাহ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী হাসিনুজ্জামান নূরু ও ফারুক মিয়া প্রমূখ। ব্যারিস্টার নাজির আহমদ আমন্ত্রিত সব অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিগত আড়াই দশকের আইনী ক্যারিয়ারে সাদাকে সাদা ও কালোকে কালো বলার চেষ্টা করেছি। বিবেকের দ্বায়বদ্ধতা ও পরকালের জবাবদিহীতা ছিল আমার আইনী ক্যারিয়ারের গাইড। কোন মামলার মেরিটের ব্যাপারে চুল পরিমাণ না বাড়িয়ে যা যা আছে তাই বলা এবং তার উপর ভিত্তি করে যথাসম্ভব প্রফেশনাল যোগ্যতা ও দক্ষতা দিয়ে সহযোগীতার চেষ্টা করেছি ক্লাইন্টদের সুবিচার নিশ্চিত করতে ও অধিকার ফিরে পেতে। এর বিনিময়ে পেয়েছি অসংখ্য মানুষের অকৃত্রিম শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা। আর এগুলোই আমাদের চলার পথে পাথেও হিসেবে থাকবে। ভবিষ্যতে আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে আমার বাংলাদেশী কমিউনিটিসহ সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে বদ্ধপরিকর। আরও পড়ুন- https://52banglatv.com/2024/02/36720/