ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

আরডেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশের আনোয়ার শাহজাহান

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১২:৩৮ এএম

আরডেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রার্থী বাংলাদেশের আনোয়ার শাহজাহান
যুক্তরাজ্য ও বার্লিনের (জার্মান) খ্যাতনামা আরডেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আরডেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন বাংলাদেশের আনোয়ার শাহজাহান। আগামী ১০ থেকে ১২ জুলাই ৩দিন ব্যাপি চূড়ান্ত পর্বের ভোটাভুটি অনুষ্ঠিত হবে। আরডেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে আনোয়ার শাহজাহান গতকাল একটি টুইট করেছেন। তিনি লিখেছেন "স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার পথ দেখায়। এ রকম স্বপ্ন নিয়েই আরডেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রার্থী হয়েছি। ৬৭জন প্রার্থীর মধ্য থেকে আমিসহ ১৩জন ফাইনাল রাউন্ড নির্বাচনের সুযোগ পেয়েছি"। আরডেন ইউনিভার্সিটির লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস এবং জার্মানির বার্লিন ক্যাম্পাসের ১৭ হাজারের বেশি শিক্ষার্থী এ নির্বাচনে ভোট দিতে পারবেন। যিনি নির্বাচিত হবেন, তাঁকে এই ৫টি ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে। আনোয়ার শাহজাহান বাংলাদেশ এবং প্রবাসে একজন লেখক, সাংবাদিক এবং সংগঠক হিসেবে পরিচিত। তার প্রকাশিত ৩টি ইংরেজি অনুবাদসহ গবেষণামূলক গ্রন্থ রয়েছে ৯টি। এছাড়াও তিনি একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। আনোয়ার শাহজাহানের জন্ম সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। ১৯৯৫ সাল থেকে তিনি স্বপরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন। তিনি ২০২১ সালে বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি হতে গ্রাজুয়েশন সম্পন্ন করে আরডেন ইউনিভার্সিটিতে এমবিএ করছেন। আরডেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা https://arden.unitu.co.uk/elections/index/995 লিংকে গিয়ে ইউনিভার্সিটির ই-মেইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অনলাইনে ভোট দিতে পারবেন ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত। ইউনিভার্সিটির নির্বাচন পেইজে আনোয়ার শাহজাহানের ইশতেহার দেয়া রয়েছে। তিনি সকল ভোটারকে তার নির্বাচনী ইশতেহার পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আরডেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের নীতি প্রণয়নে শিক্ষার্থীদের পক্ষে ভূমিকা রাখে। এছাড়াও শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধান সহ অর্থনৈতিক ভাবে সহযোগিতা করে থাকে।