ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

অভিনেতা সুশান্ত কাণ্ড ও মিডিয়া সন্ত্রাস!

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৯ পিএম

অভিনেতা সুশান্ত কাণ্ড ও মিডিয়া সন্ত্রাস!
কারও মৃত্যু অবশ্যই দুঃখজনক ঘটনা! মৃত ব্যক্তি বয়সে নবীন হলে দুঃখের মাত্রা আরও বৃদ্ধি পায়। অস্বাভাবিক মৃত্যু হলেও দুঃখ হওয়াটা স্বাভাবিক। কিন্তু কারও মৃত্যুকে কেন্দ্র করে নোংরামো, বিচারের আগে রায়দান, অন্যদের ফাঁসানো আজকাল মাত্রা ছাড়িয়েছে! এক শ্রেণির বৈদ্যুতিন মাধ্যম যেন রীতিমতো 'বিচারক'-এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে! তিলকে তাল করা, অর্ধ-সত্য ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ পরিবেশন কতিপয় মিডিয়া গ্রুপের রুটি-রোজির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে! চিল কান নিয়ে গেছে! খবরটি কতটুকু সত্য হতে পারে, এই বিবেকটুকু কাজে না-লাগিয়ে চিলের পেছনে মুভি ক্যামেরা নিয়ে ঘুরছেন কতিপয় সাংবাদিক! কিংবা কাকদন্ত গবেষণায় ব্যস্ত! বৈদ্যুতিন মাধ্যমের বাড়বাড়ন্তের ফলে কোনটি সত্য, কোনটি অর্ধ-সত্য, কোনটি সর্বৈব মিথ্যা, তা যাচাই করা এখন সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার! কোনও একটি সংবাদ চ্যানেল দেখে কোনও বিষয়ে সিদ্ধান্তে আসা আত্মঘাতী হতে পারে! কমপক্ষে তিন/চারটি নিউজ চ্যানেলের প্রতিবেদন না-দেখা পর্যন্ত কোনও একটি বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া কঠিন! এক শ্রেণির মিডিয়া নিজে সংবাদ সংগ্রহ করার পাশাপাশি পুলিশ হয়ে 'তদন্ত' করে আবার 'বিচারক' সেজে রায়দানও করে থাকে! ফলে, আমজনতা নিজ নিজ পছন্দের সংবাদমাধ্যমে প্রচারিত / পরিবেশিত রায়কে একমাত্র 'সত্য' বলে জ্ঞান করে থাকেন! মায়া নগরী মুম্বাইয়ে বিহারের তরুণ অভিনেতা সুশান্তর 'মৃত্যু' নিয়েও আজকাল নানা মুনির নানা মত সংবাদ মাধ্যমে চাউর হচ্ছে! সরকার সিবিআইসহ বিভিন্ন তদন্তকারী সংস্থা নিয়োগ করেছে সুশান্ত সিং -এর মৃত্যু-রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে। নিন্দুকরা বলছেন, বিহারের নির্বাচনকে সামনে রেখেই সরকার জাতি-বিদ্বেষের চিরাচরিত খেলায় মেতেছে! সুশান্তর প্রাক্তন প্রেমিকা বাঙালি-কন্যা রিয়াকে যেন-তেন-প্রকারেণ সুশান্ত সিং-এর মৃত্যুর জন্য 'দায়ী' করা না গেলে নির্বাচনি প্রচার ও ভোট জমবে না! তাই, নির্দিষ্ট 'অভিযোগ'-এ রিয়াকে গ্রেফতার করা না-গেলেও 'গাঁজা' জোগান দেয়ার তথাকথিত অভিযোগে রিয়াকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা! তাঁকে চোদ্দো দিনের হেফাজতে নেয়া হয়েছে তদন্তের স্বার্থে। করোনকালীন পরিস্থিতিতে দেশের জনগণ বিভিন্ন সমস্যায় জেরবার! প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী দেশের অর্থনীতি যখন পাঁচ ট্রিলিয়ন হওয়ার কথা, তখন, জিডিপি মাইনাস টুয়েন্টি ত্রি-তে নেমেছে! এতেই স্পষ্ট! দেশের জনগণের আর্থিক অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে! দেশের লক্ষ লক্ষ পরিবারে এখন নুন আনতে পান্তা ফুরোয়! চোখে সর্ষে ফুল দেখছেন নিম্ন-আয়ের লোকজনসহ নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা! শ্রমিকদের অবস্থা তো বলা-ই বাহুল্য! দেশে সমস্যার অন্ত নেই! কিন্তু একশ্রেণির পোষ্য মিডিয়া ও সরকার পরিস্থিতির না-জায়েজ ফায়দা তুলতে ব্যস্ত! সুশান্ত সিং-এর মৃত্যু নিয়ে সরকারি তরফে ব্যাপক তৎপরতা দেখে মনে হওয়া স্বাভাবিক, দেশে সুশান্ত ইস্যু ছাড়া আর কোনও জ্বলন্ত ইস্যু নেই! দেশবাসীর চোখ সুশান্ত সিং ইস্যুতে স্থির করার লক্ষ্যেই যে একাংশ পোষ্য মিডিয়ার ও সরকারের এতো তৎপরতা, তা কান পাতলেই যত্রতত্র শোনা যাচ্ছে! সুশান্তর মৃত্যু-রহস্য উদ্ঘাটিত হোক। কিন্তু বাকি সব কিছু স্থবির করে দিয়ে নয়। সুশান্তর মতো দেশের বিভিন্ন প্রান্তে গত ছয় বছরে অসংখ্য মানুষের অপমৃত্যু ঘটেছে, সেগুলোরও উপযুক্ত তদন্ত হোক। দোষীদের আইনানুগ শাস্তির ব্যবস্থা হোক। সংবাদ মাধ্যম পুলিশও নয়; বিচারকও নয়! তাই, বিচারিক কাজ শেষ না-হওয়া পর্যন্ত 'অভিযুক্ত'কে নির্দোষ বলেই জ্ঞান করা হোক। লেখক: কবি,গবেষক ও শিক্ষাবিদ । প্রকাশক, দৈনিক নববার্তা প্রসঙ্গ। করিমগঞ্জ। অসম। আরও পড়ুন: https://52banglatv.com/2020/09/22013/