ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

চারখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মাহমুদ আলীর সাথে  মিশিগানে মতবিনিময়

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:২১ পিএম

চারখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মাহমুদ আলীর সাথে  মিশিগানে মতবিনিময়
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান  মাহমুদ আলীর  মিশিগান আগমন উপলক্ষে  ওয়ারেন সিটিস্থ  রান্নাঘর  রেস্টুরেন্টে গত ২৬শে অক্টোবর রবিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আয়োজক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি অব মিশিগান। সংগঠনের আহবায়ক  আব্দুস শাকুর খান মাখন এর সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ আজিজ এর সঞ্চালনায় এ অনুষ্ঠান কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। শুরুতে  মিশিগান এ বসবাসরত বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য সচিব নুরুজ্জামান একলাস, সদস্য  মোহাম্মদ তাহের লুৎফর, মোহাম্মদ আবু তাহের সিদ্দিক বাবুল, বদরুল আলম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল বাতির, ইমান খন্দকার, জয়নাল আবেদীন পিপলু, অলিউর রহমান খোকন, শেখ বদররুদ্দোজ জুনেদ, মোহাম্মদ সাহাব উদ্দীন, মুড়িয়া সমাজ কল্যাণ সংস্থা অব মিশিগান এর  সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক  জিল্লুর রহমান। বক্তারা বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত  অঞ্চলের উন্নয়নের অবকাঠামো নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি অভিভূত এবং মুগ্ধ। আপনাদের এ ঋণ শোধ করতে পারব না। আমাকে নির্বাচিত করে যে গুরু দায়িত্ব দিয়েছিলেন, আমি কতটুকু করতে পেরেছি জানিনা, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমার এলাকার মানুষ আমাকে যতেষ্ট সহযোগিতা করেছেন। বিশেষ করে  প্রবাসীদের সর্বাত্মক সাহায্য সহযোগিতায় বর্তমানেও এলাকায় উন্নয়নের কাজ চলছে। তিনি প্রবাসীদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা  রাস্তা ঘাটের নাজুক অবস্থার  যে অভিযোগ করেছেন, আমিও আপনাদের সাথে একমত।ইনশাআল্লাহ আগামীতে উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তার উন্নয়ন হবে, এ দুরাবস্তা থাকবে না। আমি আপনাদের আবারও সর্বাত্মক সহযোগিতা আশা করছি। সভায় আরও ‍ উপস্থিত ছিলেন হারুন আলী, মোহাম্মদ জাকারিয়া জামান,মোহাম্মদ আব্দুল মতিন, কাওছার আহমদ, কবির আহমদ, মোহাম্মদ আব্দুল হক, আওলাদ হোসেন মামুন, জুনেদ খান, তানিম আহমদ, নোমান আহমদ প্রমুখ। সমিতির  তিনজন সদস্য  ওলিউর রহমান খোকন, জয়নাল আবেদীন পিপলু ও মোহাম্মদ আব্দুর রহিম পবিত্র ওমরাহ পালনে  উদ্দেশ্যে  সৌদি আরব যাত্রা করবেন, তাদের  নিরাপদ যাত্রা ও  সঠিকভাবে ওমরাহ পালনের  দোয়া চেয়ে  বিদায় জানানো হয়।