ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ডিম নিক্ষেপ, হেনস্তার চেষ্টা

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ডিম নিক্ষেপ, হেনস্তার চেষ্টা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং হেনস্তার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় ২৪ আগস্ট রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জুলাই গণ-অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট ২৪ আগস্ট রবিবার এক অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তাঁর আগমনের সময় কনস্যুলেটের সামনে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা পতাকা হাতে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় তাঁরা মাহফুজ আলমকে উদ্দেশ করে ডিম নিক্ষেপ করেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন। বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনের কাচের দরজাও ভেঙে ফেলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ইতিহাসে উল্লেখ থাকবে। তিনি আরও বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমরা চাই ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, তারা যেন জুলাই চেতনা ধারণ করে দেশ পরিচালনা করেন। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে ওঠে। রাজনৈতিক চেতনার চেয়ে দেশ ও দেশের মানুষকে প্রাধান্য দিতে হবে।’

বক্তৃতা শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে মাহফুজ আলম বলেন, ‘আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নই। আমি সব সময় বিকল্প ভালো কিছুর কথা বলেছি। আওয়ামী লীগের কোনো কিছুকেও বন্ধ করার পক্ষে আমি নই।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনিই প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। রাত ১০টার দিকে প্রশ্নোত্তর পর্বে কিছুটা উত্তেজনা দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠান চলাকালে একদল ব্যক্তি কনস্যুলেট অফিসের বাইরে অপেক্ষা করছিলেন। পরিস্থিতি বিবেচনায় কনস্যুলেট পুলিশকে খবর দেয়। পরে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) পাহারায় স্থানীয় সময় রাত ১২টার পর মাহফুজ আলম কনস্যুলেট ভবন থেকে বেরিয়ে যান।

রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।