ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে

আমেরীকার বৃহৎ সামাজিক সংগঠনের নির্বাচন নিয়ে সচেতন বিয়ানীবাজার বাসীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৯ পিএম

আমেরীকার বৃহৎ সামাজিক সংগঠনের নির্বাচন নিয়ে সচেতন বিয়ানীবাজার বাসীর সংবাদ সম্মেলন
বাংলাদেশী অভিবাসীদের বৃহৎ  সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউ. এস. এ ইনক এর নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়ম এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব সন্দেহ করে সংবাদ সম্মেলন করেছে আমেরীকার বিয়ানীবাজারবাসীদের সচেতন মহল । বৃহস্পতিবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যায় ওজন পার্কের স্থানীয় একটা রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্র নেতা সালেহ আহমদ মনিয়া। সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, উত্তর আমেরিকায় প্রাচীনতম বাঙালি কমিউনিটির সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউ. এস. এ ইনক। এই সংগঠনের বহু প্রতিক্ষিত নির্বাচন আগামী ১০ই অক্টোবর ২০২১ রোববার অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন এ সমিতির কার্যক্রমে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের ফলে অচলবস্থা সৃষ্টি হয়েছিল। বিগত দিনে সংগঠনটির দৃশ্যমান কার্যক্রম শূন্যের কোঠায় পৌছেছিল। উপরন্ত স্বেচ্ছাচারি নেতৃত্বের কারনে সাধারণ সদস্য গণ নির্বাচন বর্জন করেন। ফলে সমিতির কার্য্যক্রমে অচলবস্থা সৃষ্টি হয়। এমতাবস্থায় বিয়ানীবাজার সমিতির সাবেক কর্মকর্তা সদস্যগণ এবং হাজার হাজার নতুন উৎসুক বিয়ানীবাজার বাসীর আবেগ ও আকাঙ্খাকে সম্মান জানাতে এ বৎসর নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নেন এবং সংগঠনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোটারের নাম দুইটি প্যানেলের মাধ্যমে জমা পড়ে । নতুন ভোটারদের উৎসাহ ও পুরাতনদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিয়ানীবাজার সমিতির নির্বাচনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, নির্বাচনে যাতে যোগ্য নেতৃত্ব না আসতে পারে, সেজন্য নির্বাচন কমিশন বিভিন্নভাবে কুটচাল করছে। এজন্য প্রধান নির্বাচন কমিশনার শুরু থেকে বিভিন্ন প্রভাব বিস্তারের মাধ্যমে একক আধিপত্য বজায় রেখে নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্ঠায় লিপ্ত রয়েছেন।এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজারের সমস্ত জনগনের ও সমিতির আজীবন ও সাধারণ সদস্যদের মতামতের কোন রকমের গুরুত্ব না দিয়ে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় নির্বাচনের স্থান নির্ধারণ করেন। ফলে সচেতন মহল ও ভোটারগণ উদ্বিগ্ন। এদিকে বর্তমান কমিটি নির্বাচন পরিচালনার জন্য সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তিবর্গের সমন্বয়ে সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন। নির্বাচন কমিশনের সদস্য বৃন্দের প্রতি মানুষের অগাধ শ্রদ্ধা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রধান নির্বাচন কমিশনার শুরু থেকে বিভিন্ন প্রভাব বিস্তারের মাধ্যমে একক আধিপত্য বজায় রেখে নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্ঠায় লিপ্ত রয়েছেন।এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজারের সমস্ত জনগনের ও সমিতির আজীবন ও সাধারণ সদস্যদের মতামতের কোন রকমের গুরুত্ব না দিয়ে স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় নির্বাচনের স্থান নির্ধারণ করেন। সাধারত যেখানে ভোট গ্রহণ অনুষ্ঠান হয়, সেখান থেকে ভোটকেন্দ্রটি তারা অন্য জায়গায় স্থানান্তর করেছেন। অথচ সেখানে এমনকি গাড়ি রাখার জায়গাও অপ্রতুল। তাছাড়া যে জায়গাটিতে ভোটকেন্দ্র করা হয়েছে, তা-ও নির্বাচনে অংশ নেয়া একটা প্যানেলের সাধারন সম্পাদকের মালিকানাধীন । এ হলটিতে যাতায়াতের জন্য কোন ট্রেন সার্ভিস নাই, বাস যোগাযোগ ও অপ্রতুল। সংগঠনের প্রায় ৫৫০০ জন ভোটারের মধ্যে প্রায় ৩০০০ ভোটার শুধু ওজন পার্কেই বসবাস করছেন। এখানে উল্লেখ করা যায়, সংগঠনটির নিজস্ব ভবনও ওজনপার্কেই মাথা উঁচু করে দাাঁড়িয়ে আছে। এছাড়া বর্তমান প্যান্ডামিকের সময় ভ্যাকসিন ছাড়া যে সমস্ত ভোটার আছেন তাদের জন্য এ হলে ভোট প্রদান করা খুবই ঝুকিপূর্ন। সুতরাং স্বাভাবিকভাবেই সচেতন মহল ও ভোটারগরা এতে উদ্বিগ্ন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার সমিতির নির্বাচনকে ঘিরে বা কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশে মুখরিত হয়। ঐতিহ্য বাহী বিয়ানীবাজার সমিতিটি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে একই ছাতার নীচে অবস্থান করছে। নির্বাচনের দিন ওজনপার্কের আত্মীয় স্বজন এবং অন্যান্যদের সাথে মিলিত হয়ে উৎসব উপভোগ করে থাকেন বিয়ানীবাজারবাসী। যা বিগত বিশ বছর যাবৎ প্রথাগত নিয়মে চলে আসছে। সামাজিক প্রথা ভঙ্গ করে ভোটার বিহীন স্থানে নির্বাচনি সেন্টার স্থাপন গ্রহণ যোগ্য নয় । সংবাদ সম্মেলনে তাঁরা ভোটাধিক্যের মাধ্যমে প্রয়োজনে দুটি সেন্টার করে ১ টি ওজন পার্কে এবং অপরটি ২য় ভোটারবহুল স্থানে স্থাপন করে মানুষের মনের ভাব গনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকাশের সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকদের প্রশ্নে জবাবে তারা বলেন, যেভাবেই হোক তারাও একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা নতুন নেতৃত্ব পেতে আগ্রহী। স্থবির সংগঠনটি যাতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে আবারও প্রানচঞ্চল হয়ে উঠে তা-ই তারা আশা করছেন । সংবাদ সম্মেলনে মঞ্চে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সাবেক নির্বাচন কমিশনার মাহি উদ্দিন, মইনুল ইসলাম, ছাত্র নেতা আব্দুন নুর ও শামিম আহমদ ।