ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বিশ্বকে পাল্টে দেবেন জর্জ ফ্লয়েড- জো বাইডেন

প্রকাশিত: ১১ জুন ২০২০, ০৫:৩০ এএম

বিশ্বকে পাল্টে দেবেন জর্জ ফ্লয়েড- জো বাইডেন
জর্জ ফ্লয়েড হত্যাকার পর থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয় বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। সেই বিক্ষোভ তিন সপ্তাহ ধরে চলছে। বিশাল বিক্ষোভ হয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যানজেলেস ও সান ফ্রান্সিসকোর মতো শহরে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। জর্জ ফ্লয়েডের মৃত্যুই বিশ্বকে পাল্টে দেবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রার্থী জো বাইডেন। হিউজটনে ব্যক্তিগতভাবে ফ্লয়েড পরিবারের সঙ্গে সাক্ষাত করে তাদেরকে সহানুভূতি জানান তিনি। এরপর তিনি সিবিএস নিউজকে বলেন, জর্জ ফ্লয়েডের মৃত্যু যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক বড় প্রতিচ্ছবি হয়ে থাকবে। উল্লেখ্য, এরই মধ্যে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের হাতে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন যুবক জর্জ ফ্লয়েড মৃত্যুর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন বিশ্বজুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের প্রতীক। মঙ্গলবার দিনশেষে হিউজটনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার পরিবার সম্পর্কে জো বাইডেন বলেছেন, তার চমৎকার পরিবার। ছোট্ট মেয়েটি তার বাসায় ছিল। সে বলেছে, বাবা বিশ্বকে পরিবর্তন করতে গেছেন। আমিও মনে করি, তার পিতা বিশ্বকে পরিবর্তন করছেন। আমি মনে করি, এখানে যা ঘটেছে তা আমেরিকান ইতিহাসের বাস্তবে নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকার এবং মর্যাদার সঙ্গে মানুষের সঙ্গে আচরণে একটি মহান প্রতিফলন পয়েন্ট। ফ্লয়েডের পরিবারের একজন মুখপাত্র বেনজামিন ক্রাম্প বলেছেন, জো বাইডেনের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ফ্লয়েডের আত্মীয়-স্বজন। এর অর্থ হলো এই শোকার্ত পরিবারের পাশে আছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সহযোগী বলেছেন, তিনি মঙ্গলবারের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করবেন। ওদিকে জর্জ ফ্লয়েডের মৃতদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন, তার প্রতি সম্মান জানাতে টেক্সাসের হিউজটনে দীর্ঘ লাইন ধরে দ্য ফাউন্টেইন অব প্রেইজ চার্চের বাইরে ৬ ঘন্টা দাঁড়িয়েছিল শোকার্ত মানুষ। এর আগে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় মিনিয়াপোলিস, নর্থ ক্যারোলাইনাতে। সেখানে জন্মেছিলেন জর্জ ফ্লয়েড। এদিকে জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে সোমবার প্রথম আদালতে উপস্থিত করা হয় শ্বেতাঙ্গ ও বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিনকে। সেখানে তার জামিন নির্ধারণ করা হয় ১২ লাখ ৫০ হাজার ডলার। চাউভিনই ঘটনার দিন জর্জ ফ্লয়েডের কাঁধে তার হাঁটু সজোরে চেপে ধরে রাখে মাটির সঙ্গে প্রায় ৯ মিনিট। এ সময় নিশ্বাস ছাড়তে হাসফাস করেন ফ্লয়েড। তিনি চিৎকার করে বলতে থাকেন ‘আই ক্যান্ট ব্রিদ’। কিন্তু তাতে চাউভিন ও তার সঙ্গীদের মন টলে নি। পরে ফ্লয়েডকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এতে চাউভিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্য তিন পুলিশ কর্মকর্তাকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের ভয়াবহতা এবং জনগণের ক্ষোভের কথা উল্লেখ করে জামিনের অংক ১০ লাখের বেশি ধরার কথা বলেছেন প্রসিকিউটররা। আগামী ২৯ শে জুন চাউভিনকে আদালতে উপস্থিত করার কথা রয়েছে। ওদিকে আমেরিকার পুলিশে সংস্কার আনার জন্য কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করেছে ডেমোক্রেটরা। এই বিলটি পাস হলে অসদাচরণের জন্য পুলিশের বিচার করা সহজ হয়ে যাবে। বর্ণবাদ সমস্যার সমাধান হবে। কিন্তু বিলটি পাস হবে কিনা তা অস্পষ্ট। কারণ, মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। তারা এই বিলে সমর্থন দেবে কিনা তা স্পষ্ট বোঝা যাচ্ছে না।