ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:০৪ পিএম

যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু,  চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

যুক্তরাজ্যে জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিচ্ছে, যার ফলে প্রতি গ্রীষ্মে স্বাস্থ্যসেবায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই বাস্তবতা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইভেট কুপার।

তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে জরুরি বিভাগ (A&E), হাসপাতালের ওয়ার্ড এবং জিপি (GP) সেবায় এমন চাপ তৈরি হচ্ছে, যা আগে মূলত শীতকালেই দেখা যেত। ফলে এনএইচএসকে (NHS) এখন শীতের পাশাপাশি গ্রীষ্মকালীন সংকট মোকাবিলার জন্যও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্যে, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যসেবা খাতে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অনেক হাসপাতালে অতিরিক্ত গরমে এমআরআই স্ক্যানার ও রেডিওথেরাপি যন্ত্র বিকল হয়েছে, ওয়ার্ড অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়েছে এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি বছরের মে ও জুন মাসের তাপপ্রবাহে ইংল্যান্ডে প্রায় ২ হাজার ৮৭৭ জনের তাপজনিত মৃত্যু হয়েছে, যা এ পর্যন্ত রেকর্ড হওয়া গ্রীষ্মকালীন মৃত্যুর মধ্যে সর্বোচ্চ বলে আশঙ্কা করা হচ্ছে।

ইভেট কুপার বলেন, বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে জনসচেতনতা বাড়ানো জরুরি। তিনি সাধারণ মানুষকে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়ার আহ্বান জানান, যেমনটি সাধারণত শীতকালে করা হয়ে থাকে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এনএইচএসের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে হাসপাতালগুলোকে আরও তাপ-সহনশীল করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ গরম আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে যুক্তরাজ্যের ক্লাইমেট চেঞ্জ কমিটি (CCC) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে আগামী দশ বছরের মধ্যে হাসপাতাল ও কেয়ার হোমে কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেছে। একই সঙ্গে ২০৫০ সালের মধ্যে স্কুলগুলোতেও এ ধরনের ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে যুক্তরাজ্যে ভবিষ্যতে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা আরও ঘন ঘন দেখা যেতে পারে। তাই স্বাস্থ্যখাতসহ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে এই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিকল্প নেই।

সূত্র: দ্য গার্ডিয়ান