ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩৭ এএম

লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী  অনুষ্ঠান সেপ্টেম্বরে
বামে সংবাদ সম্মেলন, ডানে মসজিদ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুইদিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে। গত শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মিট দ্যা প্রেসে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রিক লেইন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী।

দুই শতকের ঐতিহ্যবাহী স্থাপনা

লিখিত বক্তব্যে তিনি জানান, দুই শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিক লেইন জামে মসজিদের ভবনটি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৭৪৩ খ্রিস্টাব্দে এটি একটি ফরাসি প্রোটেস্ট্যান্ট গির্জা হিসেবে নির্মিত হয়। পরবর্তীতে এটি Methodist Chapel হিসেবে ব্যবহৃত হয়। ১৮৯৮ খ্রিস্টাব্দে ইহুদি অধ্যুষিত এলাকায় এটি একটি Synagogue-এ রূপান্তরিত হয়। এরপর ১৯৭৬ খ্রিস্টাব্দে বর্তমান ব্রিক লেইন জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়।

১৭৪৩ সালে নির্মিত এ ঐতিহাসিক ভবনের বেইজমেন্ট অতীতে বাণিজ্যিক গুদামঘর হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে মসজিদের অংশ হিসেবে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে নির্মিত দৃষ্টিনন্দন মিনারটি আজ পূর্ব লন্ডনের একটি আইকনে পরিণত হয়েছে।

সুবর্ণজয়ন্তী উদযাপন

১৯৭৬ সালে মসজিদ প্রতিষ্ঠার পর ভবনের কাঠামোগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে ভেতরের কক্ষগুলোর ব্যাপক সংস্কার করা হয়েছে। বিগত ও বর্তমান পরিচালনা পরিষদ ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত Brick Lane Jamme Masjid Trust এ বছর (১৯৭৬–২০২৬) ৫০ বছরে পদার্পণ করেছে। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলা উদযাপনে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়।

উপস্থিতি ছিলেন যারা

এ সময় মসজিদ কমিটির পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, ব্যবসায়ী রফিক হায়দার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নজরুল ইসলাম, UK Bangla Reporters Unity-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শাহেদ রাহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আকরামুল হোসেন প্রমুখ।