ঢাকা ২ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
ঢাকা ২ ভাদ্র ১৪৩৩, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের আড়ালে জুয়ার আসর, ৩ বাংলাদেশি আটক ইতালিতে বাবা-মা-বোন হারানো আমির পেলো পাসপোর্ট সিলেটে ট্রিপল মার্ডার: তিনজনকে হত্যার যে কারণ পুলিশকে জানালো বাবুল সিলেটে তিন হত্যাকাণ্ড: পুলিশ ও সাংবাদিকতা কি দায় এড়াতে পারে? বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইট, কমতে পারে ভাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তফসিল ঘোষণা: ভোটার ৩৫ হাজার, ভোটকেন্দ্র ৫টি বিডিআরের অপমান, ‘অভিমানে’ ৩০ বছর প্রবাসে, অসুস্থ হয়ে দেশে ফিরে মৃত্যু রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, দলের পদ ছেড়ে দিলেন এক যুগ পর রোমে ফিরছেন নগরবাউল জেমস, ১৬ আগস্ট মঞ্চ মাতাবেন ইতালিতে কণ্ঠশিল্পী মোজারকে ঘিরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও নৈশভোজ লণ্ডনের অক্সফোর্ড স্ট্রিটে বসছে স্থায়ী ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা

ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০২:০৫ এএম

ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য ব্যবহার ত্যাগে সহায়তা করতে চালু হয়েছে ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ কর্মসূচি। রাইজ (RISE)-এর মাধ্যমে পরিচালিত এই উদ্যোগে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ পরামর্শ, বিনামূল্যে সহায়তা এবং আর্থিক প্রণোদনার সুযোগ পাবেন।

ধূমপান এবং সাদা, জর্দা ও পানসহ বিভিন্ন তামাকজাত পণ্য ব্যবহার মানুষের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলে। এসব অভ্যাস থেকে বেরিয়ে এসে সুস্থ জীবনযাপন গড়ে তুলতে বাসিন্দাদের উৎসাহিত করতেই এই কর্মসূচি চালু করা হয়েছে।

কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা পাবেন ৮ থেকে ১২ সপ্তাহের ব্যক্তিগত সহায়তা পরিকল্পনা, বিনামূল্যে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি (এনআরটি) এবং প্রশিক্ষিত পরামর্শদাতাদের মুখোমুখি সহায়তা। ধাপে ধাপে অগ্রগতি অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ £২৫ পাউন্ড পর্যন্ত পুরস্কারও পেতে পারবেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তামাক ত্যাগের ক্ষেত্রে সঠিক পরামর্শ, নিয়মিত সহায়তা এবং উপযুক্ত চিকিৎসা সহায়তা সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে দেয়। রাইজ কর্মসূচি সেই সহায়তাগুলোকে সহজলভ্য করে তুলছে, যাতে অংশগ্রহণকারীরা আত্মবিশ্বাসের সঙ্গে ধূমপানমুক্ত জীবনের পথে এগিয়ে যেতে পারেন।

এই কর্মসূচি টাওয়ার হ্যামলেটসের ১৮ বছর বা তার বেশি বয়সী সকল বাসিন্দার জন্য উন্মুক্ত। যারা ধূমপান বা তামাকজাত পণ্য ব্যবহার ছাড়ার কথা ভাবছেন, তাদের এখনই প্রথম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও তথ্য জানতে এবং কর্মসূচিতে অংশ নিতে ভিজিট করুন quitrightth.org অথবা ফোন করুন 0800 169 1943।