ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

অবৈধ কর্মী নিয়োগে পূর্ব লন্ডনের ২০ প্রতিষ্ঠানকে লাখ লাখ পাউন্ড জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম

অবৈধ কর্মী নিয়োগে পূর্ব লন্ডনের ২০ প্রতিষ্ঠানকে লাখ লাখ পাউন্ড জরিমানা

পূর্ব লন্ডনজুড়ে অবৈধভাবে কর্মী নিয়োগের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে লাখ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্য সরকার। সরকারের অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত তদন্তে এসব প্রতিষ্ঠান অভিবাসন আইন লঙ্ঘন করে বৈধ কর্মানুমতিহীন ব্যক্তিদের নিয়োগ দিয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

গত ১৮ জুন প্রকাশিত তালিকায় পূর্ব লন্ডনের হ্যাভারিং, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম, রেডব্রিজ, নিউহ্যাম, টাওয়ার হ্যামলেটস এবং ওয়ালথাম ফরেস্ট এলাকার মোট ২০টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সর্বোচ্চ জরিমানা করা হয়েছে টাওয়ার হ্যামলেটসের লাহোর ওয়ান রেস্তোরাঁকে - লাখ ৩৫ হাজার পাউন্ড। ছাড়া রেডব্রিজের এম বিল্ডার্স লন্ডন লিমিটেড এবং টাওয়ার হ্যামলেটসের মিস্টার ওয়ংস ওয়ক অ্যান্ড বক্স - উভয় প্রতিষ্ঠানকে লাখ ২০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

হ্যাভারিং এলাকায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাসভিড কনস্ট্রাকশন এবং রেড কন্ট্রাক্টরসকে ৪৫ হাজার পাউন্ড করে, যোগী নিউজ অ্যান্ড অফ লাইসেন্সকে ৪০ হাজার পাউন্ড এবং হোয়াইট রোজ রেস্তোরাঁকে ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যামের একমাত্র প্রতিষ্ঠান জে ফুড অ্যান্ড ওয়াইনকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

রেডব্রিজে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নাওয়াল পিওর মিঠাইকে ৮০ হাজার পাউন্ড, অ্যান্ড টিকে৯ সার্ভিসেস লিমিটেডকে ৪৫ হাজার পাউন্ড এবং স্টার ফ্রুট অ্যান্ড ভেজ, এইচএফসি এক্সপ্রেস কোয়ালিটি অ্যাপ্লায়েন্সেসকে ৪০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে।

নিউহ্যামের থাট্টুকাডা রেস্তোরাঁকে ৩১ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটসে আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরোইরো লিমিটেড হ্যালো বাবলসকে ৪৫ হাজার পাউন্ড করে, খানস ক্লোদিং এস টি ম্যানেজ লিমিটেডকে ৪০ হাজার পাউন্ড করে এবং টিজিএফ পিজ্জাকে ১৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

ওয়ালথাম ফরেস্টের কিউডব্লিউএইচ ড্রাইলাইনিং লিমিটেডকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং শ্রমবাজারে বৈধতা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। নিয়োগকর্তাদের অবশ্যই নতুন কর্মী নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যক্তির যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করার অধিকার (Right to Work) যাচাই করতে হবে।

সরকার আরও সতর্ক করে বলেছে, কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে কাজ করার বৈধ অনুমতি নেই এমন ব্যক্তিকে নিয়োগ দিলে সীমাহীন অঙ্কের জরিমানা, ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

একই সঙ্গে জনগণকে অবৈধভাবে কাজ করার সন্দেহজনক ঘটনা সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। পরিচয় গোপন রেখে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের হটলাইনে অভিযোগ জানানো যাবে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: রমফোর্ড রেকর্ডার, যুক্তরাজ্য হোম অফিস