ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৫:২৬ এএম

তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে

যুক্তরাজ্যের জলবায়ু বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে, ক্রমবর্ধমান তাপপ্রবাহ ফসল উৎপাদনে ধারাবাহিক বিপর্যয়ের ফলে অচিরেই ব্রিটিশ পরিবারগুলো খাদ্য সংকটে পড়তে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল বেহরেন্স সরকারকে এই বিষয়টিকে "সংকট" হিসেবে বিবেচনা করে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক বেহরেন্স বলেন, "কৃষকরা এখন একের পর এক তীব্র বৃষ্টি, দাবদাহ, খরা ঝড়ের সম্মুখীন হচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনে।" তিনি জানান, দেশে ফসলের ফলন আগে থমকে গিয়েছিল, এখন কমতে শুরু করেছে। বন্যার সময় গবাদি পশু চারণভূমিতে নিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় কৃষকদের খড়-বিচালি কিনে পশু পালন করতে হচ্ছে, যা ব্যয় বহুগুণে বাড়িয়ে দিচ্ছে।

এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে রেকর্ড করা ইতিহাসের পাঁচটি সবচেয়ে খারাপ শস্য তৈলবীজ ফলনের মধ্যে তিনটিই এই দশকে ঘটেছেপ্রতিটিরই আগে ছিল চরম আবহাওয়া। তদুপরি, ২০২৩ সালে খাদ্যমূল্য বৃদ্ধির এক-তৃতীয়াংশের পেছনে জলবায়ু পরিবর্তন দায়ী বলে সংস্থাটি জানিয়েছে।

অধ্যাপক বেহরেন্স বলেন, ভুট্টা, গরুর মাংস, অলিভ অয়েল, কোকো কফিসহ বেশ কয়েকটি পণ্যের দাম ইতিমধ্যেই প্রভাবিত হয়েছে। ভবিষ্যতে সব ধরনের খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে জলবায়ু পরিবর্তন ভূমিকা রাখবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ১৯৭৬ সালের তাপপ্রবাহে ফসল নষ্ট হলেও সেই সময় বিদেশ থেকে আমদানির সুযোগ ছিল। কিন্তু ভবিষ্যতে চরম আবহাওয়ায় একই সঙ্গে বিশ্বের একাধিক কৃষি অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে আমদানির বিকল্পও সংকুচিত হয়ে আসবে।

ন্যাশনাল ফার্মার্স ইউনিয়নের উপ-সভাপতি পল টমকিন্স বলেন, "৭৮ শতাংশ কৃষক কৃষিজীবী জানিয়েছেন, গত ১০ বছরে তাঁরা চরম আবহাওয়ার ঘটনা আরও বেশি দেখেছেন। বাস্তবতা কঠোর: এক বছর যে মাঠে গমের ফসল জলের নিচে তলিয়ে যায়, পরের বছর সেটাই রুক্ষ ফাটল-ধরা মাটিতে পরিণত হয়।"

সরকারের পক্ষ থেকে পরিবেশ, খাদ্য গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০৫০ সাল পর্যন্ত কৃষি খাতের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর আওতায় জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবন, রোবোটিক্স, মাটির স্বাস্থ্য পানি ব্যবস্থাপনায় অতিরিক্ত কোটি ৩০ লাখ পাউন্ড বরাদ্দসহ মোট ১২ কোটি ৩০ লাখ পাউন্ড বিনিয়োগ করা হবে। যুক্তরাজ্য তার নিজস্ব কৃষি উৎপাদন থেকে প্রায় ৬৫ শতাংশ খাদ্য চাহিদা মেটায় এবং বাকিটা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আসে।

অধ্যাপক বেহরেন্স সরকারের এই পদক্ষেপকে অপর্যাপ্ত মনে করেন। তিনি বলেন, "আমাদের আরও বেশি উদ্ভিদজাত খাবার গ্রহণ করতে হবে, অপচয় কমাতে হবে, উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তা নীতি শক্তিশালী করতে হবেএই পদক্ষেপগুলো গতকালই নেওয়া উচিত ছিল।"

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট