ঢাকা ৪ শ্রাবণ ১৪৩৩, রোববার, ১৯ জুলাই ২০২৬
ঢাকা ৪ শ্রাবণ ১৪৩৩, রোববার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইতালিতে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর: আদালতের নতুন রায়ে আশা কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে আটক বাংলাদেশিরা আশ্রয়কেন্দ্রে বন্দি ইংল্যান্ডে এশীয় শিশুদের দাঁতে ক্ষয়ের হার জাতীয় গড়ের চেয়ে ৭০ শতাংশ বেশি লিভারপুল ছেড়ে বেসিকতাসে যোগ দিচ্ছেন সালাহ, বছরে আয় ১২ মিলিয়ন ইউরো! লন্ডনের মেয়র সাদিক খান পাচ্ছেন হাউস অব লর্ডসের সদস্যপদ, স্টারমারের শেষ সময়ের সিদ্ধান্তে প্রবাসীদের স্বার্থ রক্ষায় রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ অবৈধ প্রবাসীদের জন্য ইতালির সুখবর: আদালতের রায়ে খুলছে বৈধতার নতুন সুযোগ ডোভার সীমান্তে ইইউ-র নতুন নিয়মে দীর্ঘ যানজটের আশঙ্কা, রেকর্ড সংখ্যক ব্রিটিশ পর্যটকের যাত্রা পানি-সংক্রান্ত সমস্যায় বন্ধ ইয়র্ক হল লেজার সেন্টার ও বি ওয়েল দ্য স্পা স্পেন নিয়ে মেসির বার্তা, ‘ওদের আমার চেনা আছে’ ভাঙ্গা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা ১৯ বছর আগে কোলে নেওয়া সেই শিশু এবার ফাইনালে মেসির মুখোমুখি প্রবাসী বাংলাদেশিরা হজে যেতে যেভাবে নিবন্ধন করবেন মেসির কড়া জবাব : ‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’ যুক্তরাজ্যে এক বছরে প্রায় ২ হাজার স্পন্সরশিপ লাইসেন্স বাতিল, সবচেয়ে বেশি ঝুঁকিতে কেয়ার সেক্টর যুক্তরাজ্যে হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা সংকট আরও ঘনীভূত, ILR সংস্কার নিয়ে সরকারের অভ্যন্তরেই টানাপোড়েন ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ ইয়ামাল ৬-০ এমবাপে ট্রাম্পের হুমকি : ইরান আলোচনায় না ফিরলে সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেব যুক্তরাজ্যে চরম পানিসংকট ও বন্যাঝুঁকি: ‘হতে পারে ব্যাপক প্রাণহানি’ রাতে সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ ঘোষণা ইউকে’র যুক্তরাষ্ট্রে ‘মুসলিম’ পরিচয়ের কারণে হামলা, যুবকের অবস্থা সংকটাপন্ন ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে

লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০২:৩২ পিএম

লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন

যুক্তরাজ্যজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। রাজধানী লন্ডনসহ দেশের বিভিন্ন অঞ্চলে 'রেড এক্সট্রিম হিট ওয়ার্নিং' জারি করেছে আবহাওয়া অধিদফতর। এই সপ্তাহে মঙ্গলবার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, আর বুধবার তা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে, যা হতে পারে জুন মাসের নতুন রেকর্ড। সপ্তাহের বাকি দিনগুলোতে তাপমাত্রা কিছুটা কমলেও ২৭ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকবে।

এই তীব্র গরমের মধ্যে লাখো কর্মজীবী মানুষকে অফিসে যেতে হচ্ছে এবং বাস টিউবে চেপে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে লন্ডনের পুরোনো ভবনগুলো, যেগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণের আধুনিক ব্যবস্থা নেই, সেখানকার কর্মীরা পড়েছেন বাড়তি কষ্টে।

  • কর্মক্ষেত্রে তাপমাত্রা নিয়ে কী বলছে আইন?

Workplace (Health, Safety and Welfare) Regulations 1992 অনুযায়ী, নিয়োগকর্তাকে কর্মক্ষেত্রে "যুক্তিসঙ্গত" তাপমাত্রা পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। তবে বাস্তবতা হলো, যুক্তরাজ্যের আইনে কর্মক্ষেত্রের সর্বোচ্চ তাপমাত্রার কোনো সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করা নেই।

Approved Code of Practice অনুযায়ী, কর্মক্ষেত্রের সর্বনিম্ন তাপমাত্রা সাধারণ কাজের জন্য ১৬ ডিগ্রি এবং শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে ১৩ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে ধরনের কোনো নির্দেশনা নেই।

  • আপনার অধিকার কী?

Health and Safety Executive (HSE)-এর নির্দেশনা অনুযায়ী, কর্মক্ষেত্রের তাপমাত্রা অস্বস্তিকর মনে হলে কর্মীরা নিয়োগকর্তার কাছে অভিযোগ জানাতে পারবেন। উল্লেখযোগ্য সংখ্যক কর্মী অভিযোগ করলে নিয়োগকর্তাকে 'রিস্ক অ্যাসেসমেন্ট' বা ঝুঁকি মূল্যায়ন করতে হবে এবং তা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ছাড়া গরমের সময় কর্মীদের জন্য পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করাও নিয়োগকর্তার দায়িত্ব।

তবে অভিযোগ করলেই যে বাড়ি যাওয়ার অনুমতি পাওয়া যাবে, তেমন কোনো বাধ্যবাধকতা আইনে নেই।

  • সর্বোচ্চ তাপমাত্রার আইন কি আসছে?

২০২৪ সালের জুনে Trades Union Congress (TUC) সরকারকে কর্মক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার আইনি সীমা নির্ধারণের দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, তীব্র গরমে কাজ করতে বাধ্য হলে কর্মীরা পানিশূন্যতা, ত্বকের সমস্যা, জ্ঞান হারানো এবং চরম ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। উন্মুক্ত স্থানে কর্মরত শ্রমিকদের ত্বকের ক্যান্সারের ঝুঁকি তিনগুণ বেশি বলেও সতর্ক করেছে TUC। ।

  • প্রবাসী বাংলাদেশিদের প্রতি পরামর্শ

যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় কর্মীরা অনেকেই নির্মাণকাজ, রেস্তোরাঁ বা ডেলিভারির মতো শারীরিক পরিশ্রমের পেশায় নিয়োজিত। তাদের জন্য এই গরম বাড়তি ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন:

নিয়মিত পানি পান করুন।

রোদের মধ্যে দীর্ঘ সময় কাজ এড়িয়ে চলুন।

হালকা হালকা রঙের পোশাক পরুন।

অস্বস্তি বোধ হলে নিয়োগকর্তাকে সঙ্গে সঙ্গে জানান।

তথ্যসূত্র: Evening Standard, HSE (Health and Safety Executive), GOV.UK, TUC