ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৫:৫৮ পিএম

যুক্তরাজ্যে  ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ

পবিত্র ঈদুল আজহা ২০২৬-কে সামনে রেখে 'যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই' শীর্ষক জনসচেতনতা ক্যাম্পেইন মে সোমবার হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

যুক্তরাজ্যের মে দিবসের জাতীয় ছুটির দিনে 'ওয়ান কমিউনিটি ইক্যুয়াল রাইটস' স্লোগানে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশি হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই জনসচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হয়।

পূর্ব লন্ডনের ওয়াটনি মার্কেট হোয়াইটচ্যাপেলের ব্যবসাপ্রতিষ্ঠান, খোলা বাজার এবং ব্যস্ততম হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে যাত্রীদের কাছে লিফলেট বিতরণ করা হয়। যুক্তরাজ্যে কেন ঈদের ছুটি প্রয়োজন, কীভাবে তা বাস্তবায়ন সম্ভব এবং বহুবৈচিত্র্যের সমাজে এর ইতিবাচক প্রভাব নিয়ে সরাসরি জনসাধারণের প্রশ্নের উত্তরও দেওয়া হয়।

একই সঙ্গে বহুভাষা বহুসংস্কৃতির ব্রিটেনে সকল ধর্মের প্রধান উৎসবে শ্রমিকরা যাতে ছুটি পান, সেই দাবিও আয়োজকরা জনসাধারণকে জানান।

ক্যাম্পেইনে মুখ্য ভূমিকা রাখেন বাংলাদেশি হসপিটালিটি ওয়ার্কার্স ফোরাম ইউকের সভাপতি গোলাম কবির রুমেল, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বেলাল কোষাধ্যক্ষ ওহিদ চৌধুরী।

দিনব্যাপী ক্যাম্পেইনে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা একাত্মতা প্রকাশ করে এই দাবি অব্যাহত রাখার অনুরোধ জানান। তাঁরা বলেন, বছরের দুটি ঈদে ছুটি বাস্তবায়নে মালিকপক্ষকে প্রধান ভূমিকা নিতে হবে। বিশেষ করে হসপিটালিটি সেক্টরের লক্ষাধিক শ্রমিকের ঈদের ছুটি বাস্তবায়ন এখন সময়ের দাবি।

📢 আগামী ১১ মে, সোমবার বিকেল ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ঈদের ছুটির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

'যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই' ক্যাম্পেইনের সমন্বয়ক ৫২বাংলার সম্পাদক আনোয়ারিুল ইসলাম অভি বলেন, "কমিউনিটিতে সামাজিক সচেতনতা তৈরির অংশ হিসেবে আজকের এই প্রচারণা আমাদের ধারাবাহিক কাজের অংশ। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের অন্যতম চালিকাশক্তি।"


ক্যাম্পেইনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। বিভিন্ন ব্যবসায়ী ঈদের ছুটির পক্ষে তাঁদের ইতিবাচক অভিজ্ঞতা মনোভাব প্রকাশ করে 'ঈদের ছুটি চাই' ফটোকার্ড নিজের প্রোফাইলে যুক্ত করে সমর্থন জানাচ্ছেন।

এই যৌথ সামাজিক আন্দোলনটি ৫২বাংলা (52banglatv.com) সাপ্তাহিক পত্রিকা (potrika.com)-এর উদ্যোগে পরিচালিত হচ্ছে।

সমন্বয়ক: ছরওয়ার আহমদ — 07985 418432 আনোয়ারুল ইসলাম অভি — 07904 971971

#WE_WANT_EID_HOLIDAYS_IN_THE_UK #যুক্তরাজ্যে_ঈদের_ছুটি_চাই