ঢাকা ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ২৩ মে ২০২৬
ঢাকা ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ২৩ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১১ এএম

টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির ইশতেহার ঘোষণা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্র্যাভেল পাস, আউটডোর সুইমিং পুল, প্রেগন্যান্সি পেমেন্ট ১২,০০০ ঘরসহ ১৪৮টি প্রতিশ্রুতি

রেন্ট হার্ডশিপ ফান্ড আরও বৃদ্ধি বেশি পার্কিং সুবিধা প্রদানসহ থাকছে নানা কিছু

অব্যাহত থাকবে ফ্রি স্কুল মিল, ফ্রি হোম কেয়ার, ইউনিভার্সিটি গ্রান্ট ইএমএ, ২০টি ইয়ুথ সেন্টার, নারী কেন্দ্র, ফ্রি সুইমিং কম আয়ের পরিবারগুলোর জন্য কাউন্সিল ট্যাক্স ফ্রিজসহ সকল জনপ্রিয় পলিসি

বুধবার, ২৯ এপ্রিল

টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লুৎফুর রহমান এবং তাঁর দল এসপায়ার পার্টি মে ২০২৬ সালের স্থানীয় নির্বাচনের জন্য তাদের ইশতেহার ঘোষণা করেছে। রয়েছে ১৪৮টি প্রতিশ্রুতি। এতে জীবনযাত্রার ব্যয়সংকটে বারার বাসিন্দাদের সহায়তায় বেশ কিছু নতুন যুগান্তকারী গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে।

ইউগভের পূর্বাভাস (এমআরপি ফরকাস্ট) অনুযায়ী, লুৎফুর রহমানের এসপায়ার পার্টি টাওয়ার হ্যামলেটসে এগিয়ে রয়েছে। ২০২২ সালের নির্বাচনে তারা কনজারভেটিভ, লেবার পার্টি লিবারেল ডেমোক্র্যাট পার্টির বাইরে প্রথম দল হিসেবে লন্ডনের একটি বারা জয় করেছিল। গত মেয়াদে লুৎফুর রহমান প্রায় ১১০টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।

এসপায়ার পার্টির ইশতেহার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বড় প্রতিশ্রুতি। দেশের প্রথম কাউন্সিল হিসেবে টাওয়ার হ্যামলেটসের নিম্ন-আয়ের পরিবারের প্রথম বর্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য লন্ডন টিউব, ওভারগ্রাউন্ড বাসে সম্পূর্ণ ফ্রি ভ্রমণ অর্থাৎ ফ্রি ট্র্যাভেল পাসের ব্যবস্থা করা। বুধবার স্থানীয় একটি হলে এসপায়ার পার্টির সকল কাউন্সিলর প্রার্থী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এই ঘোষণা দেন মেয়র লুৎফুর রহমান।

ইশতেহার প্রস্তাব অনুযায়ী, কাউন্সিল শিক্ষার্থীদের জন্য ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) নেটওয়ার্ক ব্যবহারের জন্য ফ্রি ট্র্যাভেল পাসে অর্থায়ন করবে। টিএফএলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সীমা ট্র্যাভেল পাসের মেয়াদ নির্ধারণ করা হবে।

২০২২ সালে এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হওয়ার পর লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসে দেশের প্রথম কাউন্সিল হিসেবে সব প্রাথমিক মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল মিল চালু করেন।

নতুন ইশতেহারের প্রধান প্রতিশ্রুতিগুলো

  • দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার মধ্যে ১২ হাজারের বেশি সাশ্রয়ী সামাজিক ভাড়ার বাড়ি নির্মাণ। ইতিমধ্যে প্রথম মেয়াদে হাজারের বেশি ঘর সরবরাহ হচ্ছে।
  • নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য ফ্রি টিউব, বাস ওভারগ্রাউন্ড ভ্রমণ।
  • নবজাতক শিশুর খরচে সহায়তার জন্য 'টাওয়ার হ্যামলেটস প্রেগন্যান্সি পেমেন্ট' চালু।
  • ডিজিটাল বিভাজন কমাতে নিম্ন আয়ের পরিবারের তরুণদের ল্যাপটপ প্রদান।
  • চাইল্ডকেয়ারের খরচে হিমশিম খাওয়া পরিবারগুলোর জন্য চাইল্ডকেয়ার ভাউচার প্রদানের ব্যবস্থা পর্যালোচনা।
  • ভিক্টোরিয়া পার্কে একটি নতুন লাইডো বা আউটডোর সুইমিং পুল এবং সেন্ট জর্জস লেজার সেন্টার হোয়াইটচ্যাপেল লেজার সেন্টারে নতুন সুইমিং পুল নির্মাণ।
  • অধিকাংশ কাউন্সিল পরিষেবা সরাসরি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ। এর মধ্যে রয়েছে একটি স্বতন্ত্র ডমেস্টিক ভায়োলেন্স ইউনিট গঠন, ২০২৭ সালে আউটসোর্সকৃত কোম্পানির চুক্তি শেষ হলে মেরামত পরিষেবা কাউন্সিলের নিয়ন্ত্রণে আনার বিষয়টি পর্যালোচনা এবং মানসিক স্বাস্থ্য সহায়তা পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনা।
  • একাকীত্ব মোকাবিলায় প্রবীণদের জন্য লাঞ্চন ক্লাব বিনোদনমূলক ডে ট্রিপের আয়োজন। অসহায় প্রবীণদের ঘরে ভিডিও ডোর বেল সরবরাহ।
  • প্রতিবন্ধী বিশেষ চাহিদাসম্পন্ন (SEND) শিশু তরুণদের জন্য লেজার সেন্টারে সেন্সরি রুম স্থাপন, SEND-বান্ধব স্কুল-পরবর্তী কার্যক্রম চালু এবং ১০ লাখ পাউন্ডের তহবিলে অতিরিক্ত বিনিয়োগ।
  • দীর্ঘমেয়াদে বাড়ি খালি রাখা মালিকদের ওপর জরিমানা বৃদ্ধি এবং অব্যবহৃত জমিতে নতুন আবাসন নির্মাণের সুযোগ অন্বেষণ।

কাউন্সিলের পরিষেবাগুলোতে মেয়র লুৎফুর রহমানের অভূতপূর্ব বিনিয়োগের মধ্যে রয়েছে বারাজুড়ে ২০টি নতুন ইয়ুথ সেন্টার খোলা, যার মধ্যে মেয়েদের জন্য নিবেদিত প্রথম ইয়ুথ সেন্টার 'সিস্টার স্পেস সেন্টার' অন্তর্ভুক্ত। ছাড়া লেজার সেন্টারগুলো কাউন্সিলের সরাসরি পরিচালনায় আনা এবং ১৬+ বয়সী নারী ৩৫+ বয়সী পুরুষদের জন্য বিনামূল্যে সাঁতারের ব্যবস্থা চালু করা হয়েছে।

এই কাউন্সিল সারা দেশে দ্বিতীয় স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে সবার জন্য ফ্রি হোম কেয়ার চালু করেছে। পাশাপাশি 'মিলস অন হুইলস' চালু করে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য গরম খাবার সরবরাহ করা হচ্ছে। শীতকালীন জ্বালানি ভাতা (উইন্টার ফুয়েল অ্যালাউন্স) পুনরায় চালুর ক্ষেত্রেও টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম কাউন্সিল। পরবর্তীতে সরকার এটি পুনর্বহাল করে।

এই সব উদ্যোগ পলিসি সম্পূর্ণ ব্যয়-নির্ধারিত সুষম বাজেটের অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়েছে, যা অব্যাহত রাখা হবে। কাউন্সিলের আর্থিক রিজার্ভ বাড়ানো হয়েছে এবং লন্ডনের মধ্যে ষষ্ঠ সর্বনিম্ন কাউন্সিল ট্যাক্সের হার বজায় রাখা হয়েছে। কম আয়ের পরিবারগুলোর জন্য কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি স্থগিত রাখা অব্যাহত রয়েছে এবং সর্বনিম্ন আয়ের মানুষদের কোনো কাউন্সিল ট্যাক্স না দেওয়া নিশ্চিত করা হয়েছে। বছর ফোস্টার কেয়ারারদের জন্য কাউন্সিল ট্যাক্স বাতিলের প্রস্তাবও করা হয়েছে।

লন্ডনের হাউজিং সংকট মোকাবিলায় এই বারা শীর্ষ অগ্রাধিকার হিসেবে হাজার হাজার সাশ্রয়ী সামাজিক ভাড়ার বাড়ি নির্মাণ করেছে এবং বিদ্যমান কাউন্সিলের বাড়িগুলোর মান উন্নয়নে ৬০৯ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে, যার মধ্যে স্যাঁতসেঁতে ছাঁচ সমস্যা মোকাবিলাও রয়েছে। নতুন ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, দ্বিতীয় মেয়াদের শেষ নাগাদ ১২ হাজারের বেশি সাশ্রয়ী সামাজিক ভাড়ার বাড়ি সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে এসপায়ার ইশতেহার সমর্থন করে বক্তব্য রাখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক চেয়ার লিন্ডা উইলকিনসন, সোমালি কমিউনিটির প্রতিনিধি আবদি মোহাম্মদ, রোমা কমিউনিটি লিডার ডানিয়েলা আব্রাহাম, কমিউনিটি নেত্রী এন্টেলা বাসা, অ্যাক্টিভিস্ট ব্রেন্ডা ডালি এবং সুইমিং চ্যাম্পিয়ন লেসলি গ্রিন। সমাপনী বক্তব্য রাখেন এসপায়ার চেয়ার কে এম আবু তাহের চৌধুরী।

মেয়রের বক্তব্য

মেয়র লুৎফুর রহমান বলেন, "২০২২ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই আমার লক্ষ্য ছিল টাওয়ার হ্যামলেটসকে সবার জন্য কার্যকর করা। লেবার পার্টির অধীনে বছরের পর বছর ধরে চলা কঠোর বাজেটনীতির পর আমরা সেই কাটছাঁট বদলে দিই এবং ফ্রন্টলাইন পরিষেবাগুলোতে ছয় বছরে ২৫০ মিলিয়ন পাউন্ডের অভূতপূর্ব বিনিয়োগ নিশ্চিত করেছি।"

তিনি আরও বলেন, "আমরা যুগান্তকারী নীতির মাধ্যমে ইতিহাস গড়েছি। বাসিন্দাদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় অন্য যেকোনো স্থানীয় কর্তৃপক্ষের তুলনায় বেশি সহায়তা দিয়েছি, লন্ডনের হাউজিং সংকটে নেতৃত্ব দিচ্ছি এবং হাজার হাজার সাশ্রয়ী সামাজিক ভাড়ার ঘর নির্মাণ করছি।"

"বর্তমান ইশতেহার আরও একধাপ এগিয়ে গেছে। নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করা হবে, যাতে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের খরচ কোনো শিক্ষার্থীর পড়াশোনার পথে বাধা হয়ে না দাঁড়ায়। পাশাপাশি চালু করা হচ্ছে টাওয়ার হ্যামলেটস প্রেগন্যান্সি পেমেন্ট, যা নবজাতক সন্তান লালনপালনের খরচে সহায়তা করবে।"

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, "আমরা আমাদের তরুণদের জীবনের সেরা সূচনা দিচ্ছি, বাসিন্দাদের জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা করছি এবং মানুষের প্রাপ্য মর্যাদাপূর্ণ সাশ্রয়ী ঘর সরবরাহ করছি। কারণ নিরাপদ ঘর কোনো বিশেষ সুবিধা নয়, এটি সবার মৌলিক অধিকার।"

"গত চার বছরে আমরা যা অর্জন করেছি, তাতে আমি অত্যন্ত গর্বিত এবং টাওয়ার হ্যামলেটসের সবার জন্য একটি ন্যায়সঙ্গত, শক্তিশালী ভবিষ্যত গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।"

অব্যাহত রাখা পলিসিসমূহ

মেয়র লুৎফুর রহমানের কিছু কর্মসূচি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এগুলোসহ প্রায় সব কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলা হয়েছে, কারণেই দলের একটি স্লোগান হচ্ছে — 'ভোট এসপায়ার অ্যান্ড লুৎফুর ফর ডেলিভারি অ্যান্ড কন্টিনিউটি'

  • প্রাইমারি সেকেন্ডারি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল৩৮ হাজার শিশু উপকৃত।
  • ,৫০০ পাউন্ড করে বিশ্ববিদ্যালয় গ্রান্ট এবং লেভেলে বছরে ৬০০ পাউন্ড শিক্ষাভাতা (ইএমএ) — দুটো মিলে ,২০০ শিক্ষার্থী উপকৃত।
  • প্রায় ,০০০ নতুন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম।
  • ইয়ুথ সার্ভিসে বছরে ১৩. মিলিয়ন পাউন্ড বিনিয়োগ২০টি ওয়ার্ডে ইয়ুথ সেন্টার, মেয়েদের জন্য পৃথক কেন্দ্র একটি নারী কেন্দ্র।
  • ফ্রি হোম কেয়ারের জন্য বছরে . মিলিয়ন পাউন্ড বরাদ্দ। (যুক্তরাজ্যে দ্বিতীয় বারা হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন)
  • ফ্রি সুইমিংয়ে তালিকাভুক্ত ২০ হাজার। লেজার সুবিধায় ১০৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ।
  • কাউন্সিল মালিকানাধীন ঘরবাড়ির উন্নয়নে ৬০৯ মিলিয়ন পাউন্ড বাজেট পরিকল্পনা।
  • অপরাধ মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এবং অতিরিক্ত পুলিশে বিনিয়োগ।