ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫৯ এএম

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার ২০ এপ্রিল সন্ধ্যায় উত্তর লন্ডনের একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আনোয়ার হুসাইন রাকিব।

সভায় গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, কমিউনিটির উন্নয়ন এবং নিজ গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, ভবন ও বসতবাড়ির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটির বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।

সভায় উপস্থিত ট্রাস্টিরা নিজ নিজ মতামত ও উদ্বেগ তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন মনোয়ার আহমেদ, এবাদ হুসাইন, আব্দুল আলিম হাকিম, দুলাল আলম, মাহবুব আলম, নাঈমুর ইসলাম জাহাঙ্গীর, ময়নুল ইসলাম, ফখরুল ইসলাম, রউসন আহমেদ, গুলজার হুসাইন, আবুল আজাদ, আবুল ফাত্তাহ, সালেহ আহমেদ সেলিম, মারুফ আহমেদ, সুফিয়ান আহমেদসহ আরও অনেকে।

সভায় সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন প্রস্তাবনা পাঠ করেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ ছাড়া ঘোষণা করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে একটি দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হবে, যেখানে বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এ লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব নির্বাহী কমিটিকে প্রদান করা হয়েছে।

সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বিশেষভাবে বার্মিংহাম থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য নৈশভোজের আয়োজন ছিল, যা ঈদের আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে।