ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

প্রবাসীদের অবদানের স্বীকৃতির দাবি - জিএসসির স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ এএম

প্রবাসীদের অবদানের স্বীকৃতির দাবি - জিএসসির স্বাধীনতা দিবস উদযাপন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) সাউথইস্ট রিজিওনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের চেয়ারপার্সন খলিল আহমদ কবিরের সভাপতিত্বে এবং সাউথইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন নূর।

তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মহান মুক্তিযুদ্ধে যার যে অবদান রয়েছে, তা স্বীকার করতে হবে এবং যথাযথ সম্মান দিতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের অসামান্য অবদান রয়েছে। আমরা কৃতজ্ঞচিত্তে তা স্মরণ করি এবং আশা করি, আগামীর বাংলাদেশ গড়তেও অতীতের মতো প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর সদরু জামান খান, জিএসসির কেন্দ্রীয় সহ-সভাপতি মীর্জা আসহাব বেগ, সংগঠনের সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আবাব হোসেন, কাউন্সিলর ফয়জুর রহমান, জিএসসির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, জিএসসির উপদেষ্টা মানিক মিয়া, কমিউনিটি নেতা পারভেজ সাজ্জাদ কোরেশী, সাংবাদিক মিসবাহ জামাল, জকিগঞ্জ ওয়েলফেয়ারের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস এবং সদর ট্রাস্টের সেক্রেটারি নাজমুল হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক এনাম চৌধুরী, আলাউর রহমান শাহীন, খালেদ মাসুদ রনি, আলাউর রহমান অলি, জিএসসির কেন্দ্রীয় মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সাউথইস্ট রিজিওনের ট্রেজারার মো. আবুল মিয়া, সহ-সভাপতি আখলাকুর রহমান, গোলজার খান ও গোলাম আজম তালুকদার, মহিলা সম্পাদিকা ইমদাদুন খান, ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, এসেক্স শাখার চেয়ারপার্সন অ্যাডভোকেট মোমিন আলী, কমিউনিটি নেতা আহবাব মিয়া, কাজী তাজউদ্দিন আকমল, ইস্ট লন্ডন শাখার ট্রেজারার সালেহ আহমদ, সৈয়দ আশফাক আহমেদ, আব্দুস সুবহান, খালেকুল কিবরিয়া, মীর্জা কামরান বেগ, সাহেল আহমদ জাবেদ, মইনুল হক ও নুরউদ্দিন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হামজা রহমান।

সভায় মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় নেতৃবৃন্দ, সেক্টর কমান্ডারগণ এবং প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি এবং প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করা হয় এবং সভা শেষে শহীদদের মাগফিরাত ও জিএসসির অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।