ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১১:২৯ এএম

লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম

সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশি মিশনের প্রধানের দায়িত্বে পরিবর্তন আনছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম–কে প্রত্যাহার করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

লন্ডনে পৌঁছে তথ্য দেন উপদেষ্টা

কমনওয়েলথ–এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) রাতে লন্ডন পৌঁছে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সামনে এ তথ্য জানান তিনি। এ সময় বিষয়টিকে তিনি ‘সুখবর’ হিসেবেও উল্লেখ করেন।

এখনও প্রকাশ হয়নি অফিস আদেশ

তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের অফিস আদেশ এখনো আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

ভিডিওতে উপদেষ্টার বক্তব্য

বাংলাদেশি টেলিভিশন স্টেশন চ্যানেল ২৪–এর ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে সিলেটি ও ইংরেজি মিশিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন,
“একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হইল যে, হাই কমিশনার লন্ডনো এতদিন 'ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড' করে রাখছে, যে আওয়ামী করণ করছে এই হাই কমিশনকে, আওয়ামী লীগ করণের ধান্ধা নিয়া চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাই কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।”
এরপর তিনি ইংরেজিতে বলেন,
“হাই কমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।”

অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পান

মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশি মিশনগুলোতে পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। এর আগে আলোচিত হাই কমিশনার সাইদা মুনা তাসনিম–কে প্রত্যাহারের পর তিনি এ দায়িত্ব পান। সে সময় তিনি মেক্সিকো–তে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

কূটনৈতিক অভিজ্ঞতা

মেক্সিকোতে দায়িত্ব পালনের আগে জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়া–তে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি কলকাতা–তে বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাই কমিশনার (প্রধান মিশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কমনওয়েলথ বৈঠকে অংশগ্রহণ

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর সঙ্গে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।