ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম

স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ  সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০

টাওয়ার হ্যামলেটসে অবস্থিত মুসলিম অধ্যুষিত এলাকায় নির্মাণাধীন স্টেপনি শাহজালাল মসজিদ-এর কাজ ইতিমধ্যে প্রায় ৮০% সম্পন্ন হয়েছে। প্রায় £৫.৫ মিলিয়ন পাউন্ডের এই বৃহৎ প্রকল্পে এখন পর্যন্ত মুসলিম কমিউনিটির দানে সংগ্রহ হয়েছে প্রায় £৪ মিলিয়ন পাউন্ড।

বর্তমানে মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে জরুরি প্রয়োজন £৭০০,০০০ পাউন্ড। এছাড়া মসজিদের উপর কর্জে হাসানা প্রায় £১.৫ মিলিয়ন পাউন্ড রয়েছে।

মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে একসাথে প্রায় ৩,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি থাকবে মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা, শিশুদের ইসলামিক শিক্ষা, এবং কমিউনিটির জন্য বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম।
বর্তমানে নির্মাণাধীন মসজিদে অস্থায়ীভাবে প্রায় ২,৫০০ মুসল্লি নামাজ আদায় করছেন।

সম্প্রতি এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় মসজিদ পরিদর্শন করেন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। তিনি নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদের চেয়ারম্যান আরজু মিয়া, সেক্রেটারি আবু বকর, খতিব মাওলানা তাজুল ইসলামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

নির্মাণাধীন এই মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করতে যুক্তরাজ্যের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে মসজিদ কমিটি।

📺 মসজিদের ফান্ডরেইজিংয়ের জন্য আগামীকাল ৬ মার্চ চ্যানেল এস (Sky 777)-এ লাইভ আপিল অনুষ্ঠিত হবে।

📺 ACCOUNT for donation:
Stepney Shahjalal Mosque
& Cultural Centre
ACC: 00616603
SC: 30-92-21