ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

 কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:২৭ এএম

 কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
‘শিক্ষায় একসাথে এগিয়ে যাই’-এই স্লোগান সামনে রেখে কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। গত ১৩ জানুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি কেন্দ্রে ট্রাস্টের সভাপতি নুরুল আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল করিম খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সিনহা হিরন। অনুষ্ঠানের শুরুতে গ্রামবাসীদের উপস্থিতিতে ট্রাস্টের লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। পরে গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ও ঐতিহ্য-সংস্কৃতির স্মারক প্রতিষ্ঠানগুলো নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের পরিচয় তুলে ধরা হয়। সভায় বক্তারা বলেন, মানবিক সেবা, উন্নয়ন ও সবার জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া–তেরাদল–আলিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে এই ট্রাস্ট কাজ করবে। বক্তারা গ্রামের সবার আর্থিক সহযোগিতার পাশাপাশি কারিগরি শিক্ষা, সামাজিক ও উন্নয়নবান্ধব কাজে সবার সহযোগিতার আহ্বান জানান। মাওলানা আবুল খায়েরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী নুরুল হুসেন কাদির, মাওলানা আসাদউদ্দিন, নজরুল হক মোস্তাক, আবদুল মতিন মাখন, ট্রাস্টের উপদেষ্টা আবদুল বাসিত, সাবেক শিক্ষক সাইফুল ইসলাম জুবের ও সাবেক সদস্য ফয়েজ আহমদ হরুফ। ট্রাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা হাফিজ খাইরুল আলম, লোকমান চৌধুরী ও আবু তাহের চৌধুরী, কোষাধ্যক্ষ সালেহ আহমেদ খান, অর্গানাইজিং সেক্রেটারি জিয়াউদ্দীন খান, এসিসটেন্ট সেক্রেটারি মনসুর খান, একাডেমিক অ্যান্ড ক্যারিকুলাম সেক্রেটারি মোহাম্মদ আবু তাহের, চ্যারিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আফজল হোসেন, ইয়ুথ অ্যান্ড কালচারাল সেক্রেটারি ব্যারিস্টার আবদুল হাদি খান এবং এসিসটেন্ট চ্যারিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি রিদওয়ান আহমেদ পাভেল। সভাপতি নুরুল আমিন রাজু প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনার বিবরণ দিয়ে বলেন, আমাদের গ্রামের প্রকৃত উন্নয়নে প্রধানতম কাজ হলো নতুন প্রজন্মকে শিক্ষিত জনসম্পদে পরিণত করা। এ লক্ষ্যে আমরা গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে শিক্ষক ও অভিজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিতভাবে কাজ করার প্রত্যয় রাখছি। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। সাধারণ সম্পাদক আবদুল করিম খান বলেন, প্রবাসী অধ্যুষিত গ্রামের সার্বিক উন্নয়নে আমাদের প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া থেমে না যায়, সে বিষয়ে আমাদের ট্রাস্ট সচেতনভাবে কাজ করবে। কোষাধ্যক্ষ সালেহ আহমেদ খান বলেন, 'সবার সহযোগিতায় আমরা গ্রামকে আধুনিকায়ন করতে চাই। এ লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত গ্রামের প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়েছেন, যা অনুপ্রেরণামূলক। আমরা আশাবাদী, আগামীতে আরও বড় পরিসরে মতবিনিময় সভা ও তহবিল সংগ্রহে সবার সহযোগিতা পাব।' সহসভাপতি মাওলানা হাফিজ খাইরুল আলম বলেন, ঐতিহ্যবাহী এই গ্রামের ঐক্যবদ্ধভাবে কাজ করার সুনাম রয়েছে। দূর প্রবাস থেকে অর্থ, শ্রম ও সময় ব্যয় করার একটি উদ্দেশ্য—আমাদের জন্মভূমির উন্নয়ন। আমাদের মহৎ কাজগুলো বাস্তবায়নে ধারাবাহিক কাজের বিকল্প নেই। সহসভাপতি লোকমান চৌধুরী কেটিএ এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, 'গ্রামের শিক্ষা ও সার্বিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের সাহস জুগিয়েছে। সবার সহযোগিতায় কাকরদিয়া–তেরাদল–আলিপুর গ্রাম নিকট ভবিষ্যতে একটি মডেল গ্রাম হিসেবে রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি। শিক্ষানুরাগী নুরুল হুসেন কাদির বলেন, প্রবাসীরা সবসময় তাঁর পরিবার, শিক্ষালয় ও গ্রামের স্মৃতি নিয়েই থাকেন। আমাদের গ্রামের উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবীদের সহযোগিতা জরুরি। আমাদের সমন্বিত পরিকল্পনার মাধ্যমেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মইনুল ইসলাম খান, ফয়সল আহমেদ, আবদুল খালিক, জুয়েল আহমদ, শফিকুল হাসান, আবদুল আজিজ খান, আহবাব আলম, অজিউর রহমান চৌধুরী, জুবায়েদ চৌধুরী, জাহিদ ইকবাল চৌধুরী, মোখলেসুর রহমান সুটন, অহিদুর রহমান চৌধুরী, উবায়েদ ইকবাল চৌধুরী, হাসান আহমেদ ও আমান আহমেদ প্রমুখ। রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। https://youtu.be/zVdS6jq5tD0