লোকজ বাঙলা এবং দেশীর যৌথ উদ্যোগে গত রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, সাউথএন্ডে অনুষ্ঠিত হলো বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান “বিজয় ’৭১”। জাতীয় সঙ্গীতের সম্মিলিত পরিবেশনা এবং শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের পরিবেশনায় দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং নৃত্য পুরো আয়োজনকে বর্ণময় করে তোলে। ছান্দসিকের পক্ষ থেকে বীরাঙ্গনাদের নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভিন। বিজয় ফুলের আয়োজকদের পক্ষ থেকে শিশু-কিশোরদের নিয়ে বিজয়ের ফুল তৈরির কর্মশালা এবং মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং আবু মুসা হাসান-কে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
বাংলা সংস্কৃতি ও সঙ্গীতের প্রসারে অসাধারণ অবদানের জন্য আনন্দধারা আর্টসের পরিচালক ডাঃ ইমতিয়াজ আহমেদ এবং বাংলা সাহিত্যে অনন্য অবদান ও বাঙালি সংস্কৃতির প্রসারে ভূমিকার জন্য অধ্যাপক শাহাদুজ্জামান-কে সম্মাননা প্রদান করা হয়।
সমাজের বিভিন্ন স্তরে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদানের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বিজয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

-
প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের
-
যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে?
-
সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক
-
নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান
-
বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র
আরও পড়ুন: