ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

এম নাসের রহমানের সমর্থনে লন্ডনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

এম নাসের রহমানের সমর্থনে লন্ডনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে যুক্তরাজ্যে এক নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বেকেনামস্থ কারী ক্লাবে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান। সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু ও যুগ্ম সাধারণ সম্পাদক সেহালিন করিম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নব নির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ ওদুদ আলম, ইউকে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ এবং সাবেক অর্থ সম্পাদক সালেহ গজনবী। সৈয়দ রোয়েজ আহমেদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, এম নাসের রহমান তাঁর মরহুম পিতার আদর্শ অনুসরণ করে এলাকার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত কৃষি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। সভায় সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু বলেন, রাজনগর জাতীয়তাবাদী ফোরাম শুধু দলীয় কার্যক্রমেই নয়, দেশের আর্তমানবতার কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে এক অডিও বার্তায় এম নাসের রহমান সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান এবং সম্ভব হলে নির্বাচনের সময় দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেনসংগঠনের সহ-সভাপতি আবুল কালাম, রাজনগর ওয়েল ফেয়ার সোসাইটি ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদু, বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া , বি এন পি নেতা দুলু চৌধুরী, বি এন পি নেতা সাইফুল আখতার লিখন, শাহজাহান চৌধুরী , জাকির হোসেন জিতু, খলিলুর রহমান, মিলাদ হোসেন রুবেল, ক্রয়ডন বি এন পি নেতা জিয়ার আহমেদ , নিউহাম বি এন পি’র সাবেক সভাপতি মোস্তফ আহমেদ , কেন্টের বিশিষ্ট ব‍্যাবসায়ী মিকদাদ খান, ক্রয়ডন বি এন পি নেতা নাজমুল হক সাদিক, ক্রয়ডনের বিশিষ্ট ব‍্যাবসায়ী গুলজার আহমেদ ,আব্দুস শহীদ, শফিকুর রহমান, মিকদাদ খান, ফয়সল আকন্দ, কামরুজ্জামান, মিলাদ আহমদ রুবেল, আজিম উদ্দিন আজির, রাসেল খান, জগলু চৌধুরীসহ আরও অনেকে। বক্তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী এম নাসের রহমানের বিজয় নিশ্চিত করতে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।