ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তাঁর শহীদি মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু কোনো সাধারণ বিদায় নয়; এটি একটি শহীদি মৃত্যু, এটি গণতন্ত্রকামী রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি, একটি নৈতিক শূন্যতা এবং সংগ্রামী মানুষের জন্য এক গভীর বেদনাদায়ক অধ্যায়। তিনি ছিলেন মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মৃত্যুশয্যাতেও তাঁর চিন্তা ও চেতনা ছিল বাংলার রাজপথে এবং নিপীড়িত মানুষের পাশে।
তারা আরও বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একজন অকুতোভয় ও আপসহীন সৈনিক। তাঁর সাহস ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং গণতান্ত্রিক আন্দোলনে পথনির্দেশক হিসেবে কাজ করবে।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
-
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের
-
অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার!
-
যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ
-
নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা
-
টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ