ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে লন্ডনে ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ এএম

জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করা হবে  লন্ডনে ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। তবে এ ক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে— ১) কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না এবং ২) রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। ডা. শফিকুর রহমান দুই দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে লন্ডনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, দেশের জনগণ সরকার গঠনে পরিবর্তন চায় এবং একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ—কোনো ধর্মের মানুষকে দমন করা যাবে না; সকল ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র, তবে দেশটির কাছে আশ্রয় নেওয়া পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন করে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকালে প্রবাসীদের দেশে গিয়ে ভোট দেওয়ারও অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সালেহীন, সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, ডা. শফিকুর রহমান কমনওয়েলথের একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে দুই দিনের সফরেও লন্ডনে অবস্থান করেন।