ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১৮ নভেম্বর লন্ডনে

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ এএম

‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান  ১৮ নভেম্বর লন্ডনে
বর্ণাঢ্য আয়োজনে ১৮ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৬তম আসর। প্রতিবারের মতো লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলেই অনুষ্ঠিত হচ্ছে হুজহু’র এবারের আয়োজন। মঙ্গলবার (৪ নভেম্বর) এ উপলক্ষ্যে পূর্ব লন্ডনের একটি সেমিনার কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন – সৈয়দ নাহাস পাশা, কে এম আবু তাহের চৌধুরী, আজিজ চৌধুরী, নবাব উদ্দিন, তাইসির মাহমুদ, মাহবুব রহমান, শাহ ইউসুফ, রাজিব হাসান, মুহাম্মদ শাহেদ রাহমান, কাউন্সিলর সাইদা চৌধুরী। এ ছাড়াও এ অনুষ্ঠানের চ্যারিটি পার্টনার যাইমাহ ফাউন্ডিং প্রভাটি এর ট্রাস্টি মুসায়েন কুরেশীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ নানা পেশার অতিথিবৃন্দ ছিলেন। ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হুজহু’র পরিচালনা বপর্ষদের সদস্য আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, মোহাম্মদ আলী, হাফছা নূর, শিহাব হোসেনও উপস্থিত ছিলেন। এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতিবছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। হুজহু’র ২০২৫ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন- রাজনীতি,” সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজসেবা এবং সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীরা। তিনি আরো বলেন, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ-বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস। প্রকাশনার দীর্ঘ ১৫ বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে ব্রিটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝরানোর গল্প ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে আসছি। এ সময় তিনি জানান, এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাইপ্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে। ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, ব্রিটিশ-বাংলাদেশী হুজহু-এর প্রকাশনার ১৬তম আসর বসতে যাচ্ছে এ বছর। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রকাশনাটি। একটি প্রকাশনার গ্রহণযোগ্যতার প্রশ্নে দীর্ঘ দেড় দশক টিকে থাকতে দরকার হয় কিছু মৌলিক শক্তির। যে শক্তির বলে তুলে আনা যায় কমিউনিটির পেছনের খবর, আর উন্মোচন করা যায় নেপথ্যের আলোকিত মুখদের। আস্থায়, গ্রহণযোগ্যতায় ও ভালোবাসায় এ যাত্রায় যারা নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্স, আমেজী মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড, ইভেন্ট পরিচালনায় পার্ল এডভারটাইজিং এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে- যাইমাহ ফাউন্ডিং প্রভার্টি। স্পন্সরে রয়েছে, ইউরো ফুড গ্রুপ, স্কয়ার মাইল ইনসুরিয়ানছ, পারফোল আই লিমিটেড, প্রাইম স্টেইট এজেন্ট, কিচেন বাথরুম লিমিটেড, ড্রিম স্পা, এপেক্স একাউন্টেন্সী, মিড নাইট গার্ডেন। এছাড়াও বিজ্ঞাপন সহযোগিরা হচ্ছে- ওয়াক পারমিট ক্লাউড, ট্যালেন্টিফাই স্টেইট এজেন্ট, এফবিএ ইউ কে লিমিটেড, ইমপ্রেস মিডিয়া, ছাফকো ফাইন ফুড লিমিটেড এবং কামলা।