ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

ইস্টহ্যান্ডস-এর উদ্যোগে লন্ডনে সেইফগার্ডিং ট্রেনিং সেশন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:১৯ পিএম

ইস্টহ্যান্ডস-এর উদ্যোগে লন্ডনে সেইফগার্ডিং ট্রেনিং সেশন
সিটি ব্রিজ ফাউন্ডেশনের সহায়তায় ইস্টহ্যান্ডস (EastHands) সফলভাবে আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ সেইফগার্ডিং ট্রেনিং সেশন। এটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলে। এই প্রশিক্ষণ সেশনে ৩০ জনেরও বেশি চ্যারিটি কর্মী, কেয়ারার, যুব ক্রীড়া সংগঠক, স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতারা অংশ নেন। ট্রেনিংয়ের মূল লক্ষ্য ছিল ঝুঁকিপূর্ণ ও দুর্বল ব্যক্তিদের সুরক্ষায় সেফগার্ডিং নীতিমালা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা। অংশগ্রহণকারীরা শিখেছেন— কীভাবে সেফগার্ডিং উদ্বেগ সঠিকভাবে মোকাবিলা করতে হয়, কীভাবে নিরাপদ প্র্যাকটিস বাস্তবায়ন করা যায়, এবং সংগঠন ও কমিউনিটির মধ্যে সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা যায়। প্রশিক্ষণ পরিচালনা করেন জাকির হোসেন পারভেজ, আর তাকে সহযোগিতা করেন থার্ড সেক্টর বিশেষজ্ঞ শোয়েভ আহমেদ। ইন্টার‌্যাকটিভ এই সেশনে অংশগ্রহণকারীরা বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো অনুশীলন করেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। ইস্টহ্যান্ডস-এর চেয়ার নবাব উদ্দিন বলেন, “সেফগার্ডিং সকলের দায়িত্ব। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় আমাদের কমিউনিটির এমন সচেতন ও সক্রিয় অংশগ্রহণ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে।” এই ট্রেনিং সেশন ইস্টহ্যান্ডস-এর চলমান উদ্যোগের অংশ, যার লক্ষ্য শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরও নিরাপদ ও শক্তিশালী কমিউনিটি গঠন করা। ইস্টহ্যান্ডস থেকে অংশগ্রহণ করেন, ফাহিমা বেগম নীনা, সামিয়া খান মিথিলা, সালেহ আহমেদ, কিনু মিয়া, বিশ্বদীপ দাস, আহাদ চৌধুরী বাবু, হাসনাত চৌধুরী, আসম মাসুম, নাজমুল হোসেন, বাবলুল হক, মো. জাহেদী ক্যারল, হাফসা নূর, রাহমত আলী, খালেদ মাসুদ রনি ও তানভির আহমেদ তারেক। স্পোর্টিফ (Sportif) থেকে অংশগ্রহণকারীরা ছিলেন, মোহাম্মদ আতিকুর রহমান, মুহিবুল আলম, ফরহাদ উদ্দিন, শুয়েব আহমেদ ও তারিকুল ইসলাম। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, পপি বেগম, বর্ণালী দাস, শরিফুল ইসলাম, মো. মহিদুল ইসলাম, দিলোয়ার হোসেন, তাজিনুর নাহার, শেলি বেগম ও তাসনুবা ইসলাম ফারিহা।