ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

'বিয়ানীবাজার দিবস' পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ০৩:৩৮ এএম

'বিয়ানীবাজার দিবস' পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিয়ানীবাজার উপজেলা এক সমৃদ্ধ জনপদের নাম। এই জনপদের মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন গৌরবের সাথেই। ব্রিটেনেও বিয়ানীজার বাসীর আছে নিজস্ব স্বাতন্ত্র্য এবং স্বকীয়তা। এখানে বিয়ানীবাজারের প্রতিষ্ঠিত এবং প্রতিশ্রুতিশীল মানুষগুলো সমাজ আর কমিউনিটিতে নেতৃত্বে দিচ্ছেন সম্মানের সাথেই। দেশ আর সমাজের কল্যাণে নিবেদিত বিয়ানীবাজারবাসী তাঁদের নিজস্ব এলাকায় চালিয়ে যাচ্ছেন সেবামুলক কার্যক্রম। শিক্ষা-সংস্কৃতি-জনসেবায় লাখো-কোটি টাকা অকাতরে ব্যয় করছেন তারা। এসব কার্যক্রম চলছে অন্তত ২৫ থেকে ৩০টি সংগঠনের ব্যানারে।প্রত্যেকটা সংগঠনের আছে সংগঠিত একটা বিরাট জনবল।তারুণ্যের শক্তি আর অগ্রজদের প্রেরণা নিয়ে সংগঠনগুলো নিরন্তর কাজ করে যাচ্ছে ব্রিটেনের বিভিন্ন শহরে, এমনকি বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চলেও। এই সংগঠনগুলোর মাঝে সমন্বয় সাধন করে একটা সম্মিলিত প্লাটফর্মে মিলিত হয়ে আমাদের সুখ-সংকট কিংবা সম্ভাবনা-সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেয়ার করার মধ্যি দিয়ে 'বিয়ানীবাজার দিবস' নামের একটা দিন প্রতিবছর পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন কোন সংগঠনের ব্যানারে এ মিলন মেলাটি না করে সকলের সম্মিলিত উদ্যোগ এ দিবসটি পালনের লক্ষ্যে গত বছর এ উদ্যোগটি নেন বিয়ানীবাজারের প্রবীন মুরব্বী, রাজনীতিবিদ, শিল্পপতি ও সমাজকর্মী সামস উদ্দিন খান, ব্রিটেনের মানবাধিকার কর্মী ও জয়েন্ট কাউন্সিল ফর দ্যা ওয়েলফেয়ার অব ইমিগ্রান্টস এর প্রধান নির্বাহী হাবিব রহমান এবং সমাজকর্মী ও শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখা ব্যক্তিত্ব আজাদ চৌধুরী এমবিই। বৈশ্বিক প্যান্ডামিকের কারনে গত বছরের এপ্রিলে তাঁদের আহবানে নির্ধারিত সভাটি অনুষ্ঠিত না হওয়ায় রবিবার (৪ এপ্রিল) একটা সভা আহবান করা হয় । 'বিয়ানীবাজার দিবস' কে সফল করে তোলার লক্ষ্যে এই সভায় নতুন কিছু প্রস্থাব গৃহিত হয়েছে । এতে অচীরেই বিয়ানীবাজারের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় মানুষের সাথে বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয় । সকল সংগঠনের সাথে আলোচনা সাপেক্ষেই বিয়ানীবাজার দিবস অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শামস উদ্দিন খান, হাবিব রহমান ও আজাদ চৌধুরীর আহবানে দ্বীতিয় ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন শামস উদ্দিন খান । আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন সমাজকর্মী কয়েছুজ্জামান রুনু । প্রাথমিক আলোচনা পর্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান নুনু, সমাজকর্মী শাহাব উদ্দিন, এমসি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক আব্দুল মালেক, বিয়ানীবাজার কলেজ সংসদের নির্বাচিত সাবেক জিএস আলাউদ্দিন, নুরুল হক জেপি, সাংবাদিক কলামিস্ট ফারুক যোশী, সমাজকর্মী আফাজ উদ্দিন, কবির মাহমুদ, সোহেল চৌধুরী, মোহাম্মদ আতিক, বেলাল বদরুল,মোহাম্মদ শাহ সোহেল প্রমূখ । প্রেস বিজ্ঞপ্তি