ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৩:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে কর্তৃক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন
"বঙ্গবন্ধু হত্যা ছিল বাংলাদেশের স্বাধীনতা হত্যার নামান্তর। ঐ হত্যা কান্ডের মাধ্যমে সমাজ বিকাশের অগ্রযাত্রা রুদ্ধ হয়" বলেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য । বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে। আলোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ, ভাবগম্ভীর ও আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্র্যাকের প্রাক্তন ভাইস চেয়ার আহমদ মোস্তাক রাজা চৌধুরী। আরো আলোচনায় অংশ নেন সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এএনএম মাশকাত উদ্দিন। প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা। তিনি বলেন আত্মজিঞ্জাসা, আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক ধারার নবজাগরণ সৃষ্টি করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। শিশু, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদসহ বিভিন্ন প্রজন্মের সমন্বয়ে আয়োজিত এ ধরনের অনুষ্ঠানের জন্য তিনি আয়োজকদের সাধুবাদ জানান। অধ্যাপক আহমদ মোস্তাক রাজা চৌধুরী তার বক্তব্যে বিগত অর্ধশতকের বাংলাদেশের অর্জনের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করে বলেন আমরা অনেক সূচকেই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। বাংলাদেশ থেকে দূর্ভিক্ষ, মঙ্গা উঠে গেছে। এমনকি কোন কোন ক্ষেত্রে আমাদের চেয়ে অগ্রসর প্রতিবেশী দেশকেও আমরা অতিক্রম করতে পেরেছি। বিখ্যাত ল্যানসেট জার্নাল প্রতিকূলতার মধ্যে অর্জিত এ সফলতাকে “বাংলাদেশ প্যারাডক্স” বলে আখ্যায়িত করেছে। তিনি বলেন “এটা আমাদের স্বাধীনতারই ফসল”। দারিদ্র দূরীকরণে বাংলাদেশ মডেল অনুসরণ করার জন্য আজ প্রেসিডেন্ট জো বাইডেনও পরামর্শ পাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন এতে আত্মসন্তুষ্টিতে ভোগলে চলবে না, আমাদের নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। অপরাহ্ন ৪ টায় অনুষ্ঠিত ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। সভার সার্বিক সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাকীব। বিশেষ অতিথি প্রাক্তন উপাচার্য অধ্যাপক এএনএম মাশকাত উদ্দিনকে পরিচয় করিয়ে দেন সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী আর মূল বক্তা অধ্যাপক মোস্তাক চৌধুরী ও বিশেষ অতিথি পংকজ ভট্টাচার্যকে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাকীব। সভাপতি তার ভাষণে বলেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ঐতিহ্যের সাথে নবীন প্রজন্মের সংযোগ স্থাপন এ অনুষ্ঠানের বিশেষ লক্ষ্য। সভার প্রারম্ভে শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত জাতীয় বীরদের সন্মানে এক মিনিট নীরবতা পালনের পর জাতীয় সংগীত পরিবেশন করেন মোস্তফা কামাল উদ্দীন মিলন। অতঃপর মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ভিডিও ক্লিপ পরিবেশন করেন প্রশান্ত দত্ত পুরকায়েস্থ। সৈয়দ আবু আকবর ইকবালের সঞ্চালনায় চিত্রাঙ্কন প্রদর্শনী উপস্থাপন করেন প্রশান্ত পুরকায়স্থ। শিশুদের রচনা প্রতিযোগিতা উপস্থাপন করেন রাজিয়া বেগম। অংশগ্রহণকারী সকল শিশু সহ উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের সুবর্ণ জয়ন্তীর স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের সম্মাননা অংশ সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ‌। এতে মানপত্র পড়েন ইসমাইল হোসেন ও সম্মাননা গান পরিবেশন করেন রিপা সুলতানা রাকীব। মুক্তিযোদ্ধাদের পরিচয় করিয়ে দেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান।