ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের মহান শহীদ দিবস ভার্চুয়াল আলোচনা সভা

প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ০৩:৫২ এএম

সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের মহান শহীদ দিবস ভার্চুয়াল আলোচনা সভা
সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, মুজিব বর্ষে, আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের মাননীয় ডেপুটি হাই কমিশনার জনাব জুল্কারনাইন বলেন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে অর্জিত হয় বাঙ্গালীর স্বাধীনতা। গত ২৮ ফেব্রুয়ারী সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী সভাপতি, সাবেক মেয়র সেলিম উল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে বাঙ্গালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ; ওই রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে অর্জিত হয় স্বাধীনতা। বাঙ্গালীর ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। বাঙালির এই আত্মত্যাগের দিন এখন কেবল আর বাংলার নয়, বিশ্বের প্রতিটি মানুষের মায়ের ভাষার অধিকার রক্ষার দিন। রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সভায় বক্তব্য রাখেন, লন্ডন টাওয়ার হেম্লেটস কাউন্সিলের স্পিকার জনাব আহবাব হুসেন, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের প্রতিস্টাতা সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব দেওয়ান গউস সুলতান, ৭ মার্চ ফাউন্ডেশনের সভাপতি সাবেক কাউন্সিলার নুরউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এডভোকেট শাহ ফারুক আহমেদ, সহ- সভাপতি আনসার আহমেদ উল্লাহ, গ্র্যজুয়েট ক্লাব ইউকে এন্ড ইউরোপের সভাপতি, সাবেক সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজহারুল ইসলাম শিপার, সহ-সভাপতি ডক্টর আনিছুর রহমান আনিছ, জামাল আহমেদ খান, সুইডেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি হুসনে আরা মতিন, নাজমা হুসেইন, মুক্তিযোদ্ধা সন্তান মিসেস রুবা তাঞ্জিদা, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের আব্দুল হান্নান , ইস্ট লন্ডন আওয়ামী লীগের সৈয়দ গুলাব আলী, আবুল ফয়েজ সহ আরো অনেকে। অনুস্টানের শুরুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এবং টিভি প্রেজেন্টার রুপী আমিনের কন্ঠে একুশের অমর গান; আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি… আমি কি ভুলিতে পারি… গানের এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুস্টানের সুচনা করা হয়।