যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় হেরোইনের চালান শুক্রবার (৩০ আগস্ট) ফ্লেক্সিস্টোন বন্দর থেকে জব্দ করা হয়েছে। এমভি জিব্রাল্টার নামের একটি কন্টেইনার জাহাজ থেকে উদ্ধার করা হেরোইনের পরিমাণ ১.৩ টন। যার বাজার মূল্য প্রায় ১২ কোটি পাউন্ড। ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বরাতে এ খবর জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।
জাহাজটি ঘাটে নোঙ্গর করার পর প্রায় ছয় ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে এনসিএ এবং বর্ডার ফোর্স কর্মকর্তারা তোয়ালা এবং ড্রেসিং গাউনের ভেতরে মোড়ানো অবস্থায় হেরোইনের প্যাকিংবক্সগুলো উদ্ধার করে।
ভিডিও থেকে দেখা যায় প্যাকিংবক্সগুলোতে প্রোটিন পাউডার লেবেল লাগানো ছিল।
গোয়েন্দারা মনে করছেন, এমভি জিব্রাল্টারে করে হেরোইনের চালানটি বেলজিয়ামে পাঠানো হচ্ছিলো। যাত্রাপথে যুক্তরাজ্যে জাহাজটি নোঙর করেছিল। তখনই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।
এই হেরোইন চোরাচালানের সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী
-
টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত
-
যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ
-
যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার
-
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি
-
যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা
আরও পড়ুন: