ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

দেশে আটকে থাকা কুয়েত প্রবাসীরা দুবাই হয়ে ফিরছেন: গুনতে হচ্ছে লক্ষাধিক বাড়তি টাকা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ০৫:৫৮ পিএম

দেশে আটকে থাকা কুয়েত প্রবাসীরা দুবাই হয়ে ফিরছেন: গুনতে হচ্ছে লক্ষাধিক বাড়তি টাকা
কুয়েত প্রবাসীদের বাংলাদেশ থেকে সরাসরি যাওয়ার অনুমতি না থাকায় ভিজিট ভিসার মাধ্যমে দুবাই এসে কুয়েত গমন করছেন হাজার হাজার বাংলাদেশী প্রবাসী। কিন্তু এই মাধ্যমে ও তাদের রেহাই নেই । এয়ারপোর্ট কন্টাক্ট নামে বাংলাদেশে সংশ্লিষ্ট টিকেট এজেন্সিগুলো আদায় করছেন লাখ লাখ টাকা । সরাসরি প্রবেশের অনুমতি না থাকায় তৃতীয় কোন দেশে ১৪ দিন আইসোলেশনে থাকার পর কুয়েত ঢুকতে হচ্ছে বৈধ ভিসাধারী প্রবাসী বাংলাদেশীদের । এই জন্য তারা বেছে নিয়েছেন দুবাই কে। জীবিকার তাগিদে কঠিন পথ পাড়ি দিতে এসব প্রবাসীদের দিতে হচ্ছে টিকেটসহ প্রায় ২ লক্ষ টাকার উপরে এয়ারপোর্ট কন্টাক্ট নামে মোটা অংকের চাঁদা | ঢাকা এবং চট্টগ্রাম ইমিগ্রেশন হয়ে এয়ারপোর্ট কন্টাক্টের মাধ্যমে দুবাই এসে হোটেলে আইসোলেশনে অবস্থান করছেন হাজার হাজার কুয়েত প্রবাসী। দেরা দুবাইয়ের দুরুছ, সিলভার, আইকন সহ বেশ কয়েকটি হোটেলে এখন অসংখ্য কুয়েত প্রবাসীদের আইসোলেশন অধ্যায় চলছে। কুয়েত পৌঁছানো পর্যন্ত তাদের অনিশ্চয়তা যেন কাটছেই না | তাদের অবর্ণনীয় দুর্দশা দেখে মনে হয়েছে দেশে সর্বস্বান্ত হয়ে তারা কুয়েত ফিরে যাচ্ছে। বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত আসতে ভিজিট ভিসা সহ তাদের খরচ পড়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা। বিভিন্ন এয়ারলাইন্সে আবার দুবাই থেকে কুয়েত পাড়ি দিতে গুনতে হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার দিরহাম। এ অবস্থার পরিত্রান না হলে আরো অসংখ্য কুয়েত প্রবাসী বৈধ ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে কুয়েত পৌঁছানো সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।