ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

আমিরাতের ভিসার মেয়াদোত্তীর্ণরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন

প্রকাশিত: ১০ জুন ২০২০, ০৭:০৪ এএম

আমিরাতের ভিসার মেয়াদোত্তীর্ণরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন
আমিরাতে ভিসার মেয়াদোত্তীর্ণ যে কোন প্রবাসী দেশে যেতে চাইলে জরিমানা ছাড়াই দেশত্যাগ করা যাবে বলে জানিয়েছে আমিরাত সরকার। আমিরাতে বসবাসরত বাসিন্দাদের যাদের ভিসার মেয়াদ ১ লা মার্চ ২০২০ সালের আগে শেষ হয়েছে তাদের জরিমানা মওকুফ করা হবে, তবে দেশ থেকে বের হওয়ার সময় বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট এবং এয়ারলাইনের টিকিটের প্রয়োজন হবে বলে জানানো হয়েছে । ডিরেক্টর জেনারেল অফ 'ফরেইন অ্যাফেয়ার্স এন্ড পোর্টস' এর মহামাপরিচালক মেজর জেনারেল সাঈদ রোকন আল রাশেদী এ ঘোষনা দিয়েছেন। ইতিপূর্বে আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছিল, যে সকল অবৈধ লোকের ভিসার মেয়াদ ১ লা মার্চ এর পূর্বে শেষ হয়ে গেছে অথবা ভিসা বাতিল করা হয়েছে তারা ১৮ আগস্ট এর পূর্বে দেশ ত্যাগ করলে কোনপ্রকার জরিমানা প্রদান করতে হবে না। আমিরাত থেকে ফিরে যাওয়া এইসব প্রবাসীরা চাইলে নতুন ভিসা নিয়ে পুনরায় আরব আমিরাতে আসতে পারবে। তবে নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক মেয়াদোত্তীর্ণ ভিসার ট্যুরিস্টরা তাদের ফ্লাইটের অন্তত ছয় ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। অন্যদিকে, দুবাই থেকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেশে ফিরে যেতে চান সে ক্ষেত্রে তাকে কমপক্ষে ৪৮ঘন্টা পূর্বে চেকিং সেন্টারে পৌঁছাতে হবে । উল্লেখ্য যে, দুবাই'র চেকিং সেন্টারগুলি হল; আল কুসাইস থানা, সিভিল এভিয়েশন সুরক্ষা কেন্দ্র এবং টার্মিনাল ২ এর নিকটস্থ ডিপোর্টেশন সেন্টার।গত সোমবার (৮জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন মেজর জেনারের আল রাশিদি। অন্যদিকে শারজাহ, আবুধাবি, রাস আল খাইমাহ বিমানবন্দরের ক্ষেত্রে কমপক্ষে ৬ ঘন্টা পূর্বে চেকিং সেন্টারে পৌঁছাতে হবে। মেজর জেনারেল আল রাশিদী বলেছেন “ বিমানবন্দরে চেকিং ডিভাইসগুলি ইনস্টল করা আছে, তবে দুবাইতে কিছু চ্যালেঞ্জের কারণে রওনা হওয়ার ৪৮ ঘন্টা আগে মেয়াদোত্তীর্ণ টুরিষ্টদের এই কেন্দ্রগুলিতে যেতে হবে। উল্লিখিত কেন্দ্রগুলিতে বিমানবন্দরের নিকটে চেকিং ডিভাইস রাখা হয়েছে” ।