ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৫:৩১ এএম

পানামাকে হারিয়ে  গ্রুপ সেরা ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারালেও, দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ইংল্যান্ড। ফলে শেষ ম্যাচের আগে কিছুটা চাপেই ছিল দলটি। পানামার বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ ছিল না তাদের সামনে।
অবশেষে স্বস্তি ফিরল ইংল্যান্ড শিবিরে। পানামার বিরুদ্ধে ২-০ গোলের জয়ে গ্রুপ ‘L’-এর শীর্ষস্থান ধরে রেখেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল থ্রি লায়ন্সরা।

হ্যারি কেন, জুড বেলিংহ্যামরা বারবার আক্রমণে উঠলেও পানামার সংগঠিত রক্ষণভাগ ভাঙতে হিমশিম খেতে হয় তাঁদের। বলের দখল বেশি থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যেতে হয় দুই দলকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নামে একেবারে ভিন্ন এক ইংল্যান্ড। আক্রমণের গতি বাড়িয়ে শুরু থেকেই পানামার উপর চাপ তৈরি করে তারা। কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে ম্যাচের ৬২ মিনিটে। বক্সের ভেতরে সুযোগ পেয়ে জুড বেলিংহ্যাম নিখুঁত ফিনিশে ইংল্যান্ডকে এগিয়ে দেন।
প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও একবার আঘাত হানে থ্রি লায়ন্সরা।

ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেন। এটি ছিল বিশ্বকাপের মঞ্চে হ্যারি কেনের ১১তম গোল। এই গোলের হাত ধরে তিনি ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ডকে পেছনে ফেলেছে।
বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন একক ভাবে নিজের করে নিয়েছেন কেন।

ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে আর কোনও ফুটবলার হ্যারি কেনের চেয়ে বেশি গোল করতে পারেননি। ফলে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক।
এর পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও ইংল্যান্ডের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি পানামা।


শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ে শুধু নকআউট পর্বের টিকিটই নিশ্চিত হয়নি, গ্রুপসেরা হিসেবেও শেষ করেছে তারা।
প্রথমার্ধে কিছুটা ধীরগতির ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে নিজেদের আসল শক্তির পরিচয় দিয়ে আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বে পা রাখল থ্রি লায়ন্সরা।