ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

মাদ্রিদে ব্যবসায়ীদের সমসাময়িক সমস্যা এবং সমাধান শীর্ষক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ০৬:১৭ পিএম

মাদ্রিদে ব্যবসায়ীদের সমসাময়িক সমস্যা এবং সমাধান শীর্ষক সভা অনুষ্ঠিত
স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দিন দিন ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।পর্যটক নির্ভর এ দেশটির রাজধানী মাদ্রিদে আনুমানিক সহস্রাধিক দেশিয় লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় আত্ম উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নে বিশেষ বিশেষ অবদানও রাখছেন। আর এ ব্যবসাগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানই হচ্ছে ফ্রুতেরিয়া (ফ্রুড শপ)। ভাগ্য উন্নয়নে এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে বর্তমানে দূর্ভাগ্যবসত দোকান মালিকদের পড়তে হয় বিভিন্ন বিড়ম্বনায়। এ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশি ফ্রুতেরিয়া ব্যবসায়ীরা সমসাময়িক সমস্যা এবং সমাধান শীর্ষক এক মতবিনিময় সভা গত রবিবার (২৬জুলাই) আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর এর পরিচালনায় অনুষ্টিত সভায় সংগঠনের অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বারের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আল মামুন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আলামিন মিয়া, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন মনু, বেলাল আহমদ, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দবির তালুকদার, আবু জাফর রাসেলসহ কমিউনিটি নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আগত ব্যাবসায়ীবৃন্দ তাদের পরিচয় তুলে ধরেন। সেই সঙ্গে ভিনদেশে বিভিন্ন ব্যসায়ীক সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি এসব সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন। সম্প্রতি সময়ে ফ্রুতেরিয়া ব্যাবসায়ীদের বিভিন্ন বিড়ম্বনার কারণে এসব প্রবাসী ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকেই তাদের ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।সভায় নেতৃবৃন্দ এসব সমস্যা বিশেষভাবে চিহ্নিত করেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তে উপনীত হন। এই কমিটি সংশ্লিষ্টদের অবহিত করে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের ব্যাপারেও আশা ব্যক্ত করা হয়। এসময় ব্যাবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ইকবাল, আব্দুল আউয়াল, আব্দুল মজিদ সুজন, পিন্টু আহমদ প্রমুখ ব্যাবসায়ী নেতৃবৃন্দ নেতৃবৃন্দ।