ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সৌদি আরবের ইয়ানবু’র রয়েল কমিশনের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীর বৈঠক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১০:১৭ পিএম

সৌদি আরবের ইয়ানবু’র রয়েল কমিশনের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীর বৈঠক
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ২৫ অক্টোবর রবিবার মদিনা প্রদেশে অবস্থিত ইয়ানবু রয়েল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফাহাদ দাইফাল্লাহ আল কোরেশী এর সাথে ইয়ানবু রয়েল কমিশনে বৈঠক করেছেন। এ সময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি ভিশন বাস্তবায়নে চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ প্রেরণের জন্য বাংলাদেশ কাজ করছে বলে প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। বিনিয়োগ সুবিধার বিষয় বর্ণনা করে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। এছাড়া দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময় ও ব্যবসায়ী প্রতিনিধিদের পারস্পরিক সফরের অনুরোধ জানান। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশের ধর্মপ্রাণ মসুলমানদের কাছে সৌদি আরবের পবিত্র শহর মক্কা, মদিনা ছাড়াও অন্যান্য শহরের অত্যন্ত গুরুত্ব রয়েছে উল্লেখ করে দুদেশের মধ্যে পারস্পরিক পর্যটন বৃদ্ধির আহবান জানান। তিনি একই সাথে বাংলাদেশের সুদীর্ঘ সমুদ্র সৈকত, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও সিলেটের চা বাগানসহ অন্যান্য স্থানে সৌদি নাগরিকদের জন্য আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হতে পারে বলে উল্লেখ করেন। বৈঠকে রয়েল কমিশনের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ দূতাবাসের ইকনমিক মিনিস্টার ড. মোঃ আবুল হাসান, ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।