ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সৌদিতে করোনায় মৃত্যুর এক তৃতীয়াংশ বাংলাদেশি

প্রকাশিত: ১০ মে ২০২০, ০৭:১৯ পিএম

সৌদিতে করোনায় মৃত্যুর এক তৃতীয়াংশ বাংলাদেশি
সৌদি স্বাস্হ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী প্রেস ব্রিফিং এ জানান, করোনায় মৃত্যুর হার শতকরা ০.৭ ভাগ যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ১০ গুন কম । দেশটির স্বাস্হ্য মন্ত্রণালয়ের সবশেষ ৯ মে দেওয়া তথ্য অনুযায়ী সর্বমোট ৩৭ হাজার ১ শত ৩৬ জন করোনাক্রান্ত । এদের মধ্যে ১ শত ৪০ জনের অবস্হা আশঙ্কাজনক । ১০ হাজার ১ শত ৪৪ জন সুস্হ হয়ে ঘরে ফিরেছে । প্রবাসী এবং সৌদি নাগরিক সহ সর্বমোট মৃত ২ শত ৩৯ জন। এরমধ্যে বাংলাদেশি ৭৮ জন, ৬৮ জন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের আওতাধীন এলাকায় এবং ১০জন রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায় । শুধুমাত্র চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ৩৩ জন। আনুপাতিক হারে মৃতের মাঝে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি যা মোট মৃতের এক তৃতীয়াংশ । তাছাড়া দেশটির মক্কা এবং মদিনা শহরে মৃতের হার বেশি । ৯ মে তারিখের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের মধ্যে শতকরা ৯০ ভাগ প্রাপ্তবয়স্ক, ৬ ভাগ শিশু এবং ৪ ভাগ ষাটোর্ধ্ব । আবার, এদের মধ্যে ৮২ ভাগ পুরুষ, ১৮ ভাগ নারী এবং ৭০ ভাগ প্রবাসী ও ৩০ ভাগ সৌদি নাগরিক। স্বাস্হ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আব্দুল আলী জানান, এখন থেকে ৯২০০০৫৯৩৭ টোল ফ্রি নাম্বারে কলের পাশাপাশি হোয়াটসএ্যাপে মেসেজ করে স্বাস্হ্য পরীক্ষার তথ্য দেওয়া যাবে । তিনি বলেন, আশার কথা হচ্ছে দিনদিন সুস্হতার সংখ্যা অনেক বাড়ছে যা হাজারের অধিক । এদিকে অন্য আরেকটি সূত্র জানিয়েছে সৌদিতে বাংলাদেশি করোনাক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ হাজার ।