ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

করোনা প্রতিরোধে সৌদি সরকারের নীতিমালা প্রকাশ

প্রকাশিত: ০৮ মে ২০২০, ০৪:১০ এএম

করোনা প্রতিরোধে সৌদি সরকারের নীতিমালা প্রকাশ
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সৌদি সরকার ৭ মে ২০২০ কিছু নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালা সমূহ না মানলে এর জন্য জরিমানা ও সাজার আইন করেছে। ৫ জনের বেশি একত্রিত হয়ে আড্ডা দিলেই গুনতে হবে জরিমানা। সৌদি আরবের সর্বত্র যেকোন প্রকার জমায়েত নিষিদ্ধ করা হয়েছেঃ ১) পারিবারিক জমায়েতঃ ঘরে, ইস্তেরাহায়, মাজরায় একের অধিক পরিবার একত্রিত হওয়া যাবেনা। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে। ২) কোন এলাকার সকলে/ কিছু মানুষ (৫ এর অধিক) কোন ঘরে, নির্মানাধীন বাড়িতে, ইস্তেরাহায়, মাজরায়, খীমায়, বিনোদন কেন্দ্রে, উন্মুক্ত স্থানে একত্রিত হওয়া যাবেনা।এই নির্দেশনা অমান্য অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে পনের হাজার রিয়াল জরিমানা করা হবে। ৩) লেবার জমায়েতঃ কর্মীরা তাদের নিজের লেবার ক্যাম্প ছাড়া অন্য কোন ঘরে (ক্যাম্পে), নির্মানাধীন বাড়িতে, ইস্তেরাহায়, মাজরায় একত্রিত হতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার হাজার রিয়াল জরিমানা করা হবে। ৪) কোন শপিং মলের ভেতরে কিংবা বাইরে ৫ এর অধিক ক্রেতা সাধারন বা মলের কর্মীরা একত্রিত হতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার হাজার রিয়াল জরিমানা করা হবে। ৫) যেকোন ধরণের আনন্দানুষ্ঠান, শোক প্রকাশের অনুষ্ঠান, সভা- সম্মেলন এসময় নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে তিরিশ হাজার রিয়াল জরিমানা করা হবে। (এই নির্দেশনাসমূহ একাধিকবার অমান্য করলে জরিমানার পরিমান দ্বিগুণ হবে এবং কোন প্রতিষ্ঠান করলে তা পরবর্তী তিন মাসের জন্য বন্ধ থাকবে। দুই বারের অধিক কেউ অমান্য করলে জরিমানার পরিমান আরেক গুণ বাড়বে পাশাপাশি প্রতিষ্ঠানকে পরবর্তী ছয় মাসের জন্য বন্ধ করে দেয়া হবে।) উল্লেখিত জমায়েতে কেউ অংশগ্রহণ করলে কিংবা ডেকে নিয়ে গেলে তাকে প্রথমবারের মত ৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। পূনরায় একই অপরাধ করলে জরিমানা দশ হাজার রিয়াল হবে। এরপরে তৃতীয়বারের মত কেউ এই ধরণের নিষিদ্ধ জমায়েতে অংশ নিলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হবে। এধরণের অবৈধ জমায়েতে যে শরীক হয়, অথবা জমায়েত আহবান করে, অথবা জমায়েতের জন্য অনুঘটক হয় তাকে আইন ভংগকারী হিসেবে গন্য করা হবে। এমন কোন জমায়েত হতে দেখলে ৯৯৯ এ কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে ।