ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০, ০৪:৩৭ পিএম

দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব
করোনা আতঙ্কে অনেকটা স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্বের কার্যক্রম। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব সরকার। দু সপ্তাহের জন্য সৌদি আরবের সাথে অন্যান্য যেকোন দেশের বিমান চলাচল বন্ধ থাকবে। আজ ১৪ মার্চ  শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নোটিশে এ বিষয় নিশ্চিত করেছে।
আগামীকাল ১৫ মার্চ রবিবার থেকে শুরু করে বিমানের এই ভ্রমণ নিষেধাজ্ঞা চলবে আগামী দু সপ্তাহ। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬। তাদের অনেকেই  দেশটির বাহির থেকে আসা এবং করোনা আক্রান্তদের সংস্পর্শে থাকা । তাদের মধ্যে মক্কায় এক বাংলাদেশিও রয়েছেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দেশসহ বিশ্বের ৩৯ দেশের নাগরিকদের ওপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব।
বৃহস্পতিবার ঐ নিষেধাজ্ঞায় সৌদি আরব সেসকল দেশের নাগরিক, সৌদি নাগরিক যাদের ভিসা ও ইকামার মেয়াদ রয়েছে তাদের ৭২ ঘন্টার মধ্যে সৌদিতে ফিরে আসার সুযোগ দিয়েছিল।
করোনার প্রকোপ ঠেকাতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে আসছে সৌদি সরকার।