ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ওমরাহ ও ভ্রমণ ভিসা ফি ফেরত দিবে সৌদি মন্ত্রণালয়

প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ০৬:৫২ এএম

ওমরাহ ও ভ্রমণ ভিসা ফি ফেরত দিবে সৌদি মন্ত্রণালয়
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পবিত্র মসজিদ আল হারামাইনে আগত ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের ওমরাহ ফি ও পরিষেবা চার্জ ফিরিয়ে দেওয়া হবে। কারোনাভাইরাস আশঙ্কায় সৌদি আরবে প্রবেশ সাময়িক স্থগিতের কারণে যারা ভ্রমণ করতে পারেননি, তাদের জন্য এই সুযোগ। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যেসকল দেশের মানুষ ওমরাহ এবং ভ্রমণেের উদ্দেশ্যে নিজ দেশে ওমরাহ এজেন্টদের মাধ্যমে ভিসা ফি এবং পরিষেবা চার্জ জমা করেছেন, সেসকল এজেন্টদের মাধ্যমে ফি ফেরতের আবেদন করার জন্য একটি ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যেসকল ভিসা প্রার্থীরা করোনাভাইরাসের নিষেধাজ্ঞার কারণে ওমরাহ অংশগ্রহণ এবং ভ্রমণ করতে পারছেননা, তাদের ভিসা ফি এবং পরিষেবা ফি ফেরত দেওয়া হবে। ভিসার ফি জমা দেওয়া প্রার্থীদের সকলকে নিজ নিজ দেশীয় ওমরাহ এজেন্টদের সাথে যোগাযোগ করে ফি ফেরত নেওয়ার আহবান জানিয়েছে মন্ত্রণালয় ।হজ ও ওমরাহ মন্ত্রণালয় আন্ডার সেক্রেটারি জানান, খুব শীঘ্রই অনলাইনে ওমরাহ ভিসা বন্ধের ব্যবস্হা গ্রহণ করা হবে। এছাড়াও, এবিষয়ে যাদের প্রশ্ন রয়েছে তাদেরকে এই ফোন নাম্বারে 00966-920002814 অথবা ইমেল আইডিতে [email protected] এ মন্ত্রণালয়ের পরিষেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের মক্কায় ওমরাহ এবং মদীনায় নবীর মসজিদে ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে । নতুন করোনাভাইরাস বিপজ্জনকভাবে ছড়াচ্ছে এমন দেশগুলি থেকে আগত পর্যটন ভিসাধারীদের প্রবেশ স্থগিত করে সৌদি আরব । এই ঘোষণার পরে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) দেশগুলির নাগরিকদেরও প্রবেশ সাময়িক স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জিসিসির নাগরিকরা, যারা কিংডমে টানা ১৪ দিন ধরে রয়েছেন এবং যাদের মধ্যে করোনাভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি, তারা নিষেধাজ্ঞার হাত থেকে অব্যাহতি পেয়েছেন এবং তারা হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পারমিট সংগ্রহ করতে পারবেন। ওমরাহ পালন এবং পবিত্র শহরগুলি দেখতে তাদের জন্য সমস্যা নেই। সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে, কর্মসংস্থান ভিসা (আকামাদারি), ওয়ার্ক ভিজিট ভিসা, ব্যবসায়িক ভিসা এবং পরিবার পরিদর্শন ভিসা বহনকারী যাত্রীদের সৌদি কর্তৃক আরোপিত ভ্রমণ বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপরের সমস্ত ভিসাধারীদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি থাকবে। রবিবার সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব এখনও পর্যন্ত নতুন করোনাভাইরাস (সিওভিডি -১৯) দ্বারা আক্রান্ত হয়নি এবং নিয়মিত নীতি অনুসরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশে মহামারীটির প্রবেশ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ ।