ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়!

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের আনিকা

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৪:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের আনিকা
  • হাসানুজ্জামান সাকী

ক্তরাষ্ট্রের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির (আরআইটি) স্টুডেন্ট গভর্নমেন্ট নির্বাচনে (২০১৯-২০) বাংলাদেশি ছাত্রী আনিকা আফতাব প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে আনিকা বিপুল ভোটে জয়ী হন। অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড হেলথকেয়ার অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডার গ্রাজুয়েট ছাত্রী আনিকা বক্সিং খেলতে পছন্দ করেন। পড়াশোনা শেষ করে তিনি রাজনীতিবিদ হতে চান।

গত ২৬ ও ২৭ মার্চ নিউইয়র্কের রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির স্টুডেন্ট গভর্নমেন্টের ২৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩টি প্যানেলে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে যথাক্রমে আনিকা আফতাব ও লিয়াম ম্যাকগ্রো, নিক রেনজোনি ও ইলিয়ট ফিশার এবং ল্যারি উইলিয়ামস ও জয়নেব জেফ প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আনিকা ও লিয়াম প্যানেল বিপুল ভোটে জয়ী হয়। এছাড়া স্টুডেন্ট গভর্নমেন্টের আরও ২১ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঢাকা থেকে আসা আন্তর্জাতিক ছাত্র বাংলাদেশি রাফী করিম স্টুডেন্ট গভর্নমেন্টে সিনেটর পদে নির্বাচন করে পরাজিত হন।

আগামী ১০ মে আনিকার গ্রাজুয়েশন সম্পন্ন হবে। এরপর তিনি নিউরো সার্জারিতে মাস্টার্স করতে চান। তবে বিজনেস অ্যাডনিনিস্ট্রেশনেও তার উচ্চতর পড়াশোনা করার ইচ্ছা রয়েছে।

আনিকা যুগান্তরকে জানান, পড়াশোনা শেষ করে আন্তর্জাতিক অলাভজনক সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান তিনি। তবে তার ইচ্ছা একজন রাজনীতিবিদ হওয়া।

আনিকা আফতাবের ডাক নাম অত্রি। তার বাবা নিউইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা আফতাব আহমেদ বাপ্পী একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। মা রাইট এইডের স্টোর ম্যানেজার।

এ দম্পতির ২ মেয়ে ও এক ছেলের মধ্যে আনিকা বড়। খেলাধুলায় পারদর্শী আনিকা বক্সিং খেলতে পছন্দ করেন। এছাড়া অবসরে ব্যক্তি উন্নয়ন বিষয়ক বিভিন্ন বই ও উপন্যাস পড়তে ভালবাসেন। রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি) যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা আইটি, আর্ট ও ডিজাইন বিশ্ববিদ্যালয়। ১৮২৯ সালে নিউইয়র্কের রচেস্টার এলাকায় স্থাপিত ক্যাম্পাসের আয়তন ১৩০০ একর।

ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২০ হাজার। এরমধ্যে শ্বেতাঙ্গ ৬৬ শতাংশ, হিসপেনিক ৭ ও কৃষ্ণাঙ্গ ৫ শতাংশ। এশিয়ান ছাত্রছাত্রী ৮ ও আন্তর্জাতিক ছাত্রছাত্রী রয়েছে ৬ শতাংশ। বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়টির চারটি ক্যাম্পাস রয়েছে।